সোনামণি
সোনামণি
লুৎফুর রহমান
ভোরবেলা ঘুম থেকে সোনামণি উঠবে
রবিটার আলো নিতে সব আগে ছুটবে
ফুল হয়ে ফুটবে।
ফুলপাখি খুলে আঁখি সাথি হয়ে খেলবে
প্রজাপতি ঘুম থেকে চোখ তার মেলবে
দুই পা ফেলবে।
'ভাল হয়ে চলি যেন' পণ নিয়ে চলবে
বাপ-মা গৌরবে সোনাধন বলবে
দ্বীপ হয়ে জ্বলবে।
সোনামণি পড়াশুনা সব আগে করবে
পৃথিবীর সব ফুল তোর পাশে ঝরবে
আর পিছু ধরবে।



