ভুল বুঝাবুঝির দিন শেষে
"আর কতোটা দূরে গেলে বুঝবে হারিয়ে গেছি!
দৃষ্টির আড়াল হলে?
শব্দেরা যেখানে আর পৌঁছবে না , ততটা দূর?
নিঃশ্বাস থেকে দীর্ঘশ্বাস?
দীর্ঘশ্বাস থেকে মৃত্যু?
কতোটা দূরত্ব পার করলে বুঝবে আমি আর নাই?
আমি ঠিক ততটাই যাবো
তারপর আর ফিরে আসবো না!
তোমার কাছে, তোমাদের কাছে
কোনদিন আর ফিরবো না!
সেদিন হয়তো বুঝবে সত্যি হারিয়ে গেছি
শুধু জানবে না এ হারানো শুরু... বাকিটুকু পড়ুন




