গন্তব্য
এলোমেলো চিন্তাগুলো মনের উঠোনে কড়া নাড়ে,
একফালি চাঁদ হয়ে ক্ষীণ আশা জেগে থাকে,
অতি সন্তর্পনে সুখগুলো খুঁজি,
ধরা দেয় কখনো, কখনও বা অভিমান করে।
আমি তবু ছুটে বেড়াই,
দিগ্বিদিগ জ্ঞান শুন্য হয়ে,
বিরামহীন অজানার পানে চেনা পথ ভেবে এগোই,
যত দূর চোখ যায় তার চেয়েও দূরে।
আমি ভাবনার সীমা ছাড়িয়ে যাই,
ছড়িয়ে দেই আলো কল্পনার,
বাস্তবতার লেশ নেই জেনেও থামি... বাকিটুকু পড়ুন


