somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মানুষ মানুষের জন্য

লিখেছেন জল ও ছবি, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯


"মানুষ মানুষের জন্য" এ রকম বাণী কেবল বই এ লিপিবদ্ধ থাকে বাস্তবে তা দেখা যায় খুব কমই। আজ ২০ সেপ্টেম্বর সকালে কমলাপুর রেলস্টেশনে কাজের ফাঁকে পুলিশ অফিসার সামসুল আলম এক পথ শিশুকে নখ কেটে দিচ্ছেন। আমাদের সমাজে এ রকম দৃশ্য সত্যি বিরল। পুলিশ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারনা খুব... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৩৭ বার পঠিত     like!

জিলহজ মাসের প্রথম দশদিন আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত দিন হিসেবে বিবেচিত

লিখেছেন হীরক কণা, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৯

সময়ের পরিক্রমায় আমরা এখন জিলহজ মাসের সূচনায়। সারা বছরের অন্য দিনগুলোর তুলনায় এ মাসের প্রথম দশদিন আল্লাহ পাকের কাছে অতি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত দিন হিসেবে বিবেচিত।

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিলহজ মাসের প্রথম ৯ দিন রোজা এবং অন্যান্য আমলের প্রতি উৎসাহ দিয়েছেন।

জিলহজ মাসে শুধু কুরবানী নয় বরং মাসের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

কোমলমতী

লিখেছেন হেমন্ত মন্ডল, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বহুদূর ঘুরে পেলাম ঘরের পরে
দুই চোখের তরেই ছিল যে সই
কল্পনার ছলে গিয়েছিলাম ভুলে
শূন্যতার মই বেয়ে পাইনি কিছুই।
অপবাদ অপঘাত ঘাতকের বেশে
লুট করেছি কোমলমতীর রূপ ছেঁকেছেঁকে
শক্ত হাতে মেরেছি কত হিংসার দ্বেষে
বুঝিনি কখনো তাকে আস্তে কাছে ডেকে।

বেলা শেষে আজ মনে পড়েছে বাজ
একি করেছি আমি, আমি যে তাঁর স্বামী
অধর্ম অপকর্মের সাজ সেজে হয়েছি রাজ
নিজের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

সাদাচোখে বিশ্লেষণ: "যয়নাব বিনতে জাহাশ (রাঃ) এর সাথে মুহাম্মাদ ﷺ এর বিয়ে কি অজাচার (Incest) ছিল, নাকি ইতিহাস নিয়ে ইসলাম...

লিখেছেন ঘুমিয়ে ঘুমিয়ে থাকি, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮

যাইদ (রাঃ) এর সাথে যয়নাব (রাঃ) এর বিবাহবিচ্ছেদ:

মহান আল্লাহ বলেন:

আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। (সুরা: রূম,... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ১৪১১ বার পঠিত     like!

দৃষ্টি আকর্ষণঃ

লিখেছেন মোঃ ইমরান হোসেন ইমু, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণঃ

সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামুআলাইকুম / আদাব। আশা করি প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে চলমান আন্দোলন তথা কর্মবিরতি সম্পর্কে আপনারা অবগত আছেন। প্রতিটি বঞ্চিত শ্রেনি পেশার মানুষ সবসময় সাংবাদিক বন্ধুদের পাশে পেয়েছেন। এটাই এক অলিখিত নিয়ম। কারন বঞ্চিতের আর্তনাদ জাতি ও সরকারের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

ও গরু তুই মানুষ হইলি না

লিখেছেন জুনজুন, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

উত্তরা থেকে বাসায় যাচ্ছি...... সামনে পিছনে সব গরু বোঝায় ট্রাক। ট্রাকে গরু যেভাবে গাদাগাদি করে দাড়ায় আছে আমরাও লোকাল বাসে সেভাবেই গাদাগাদি করে দাড়িয়ে। গরুগুলোর উপরে ভারা থেকে বেশ অলস ভাবে খড় ছিড়ে ছিড়ে খাচ্ছে আর আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকায় আছে...... মনে মনে আমদেরকে তাঁদের মতই কোন জিব... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৪৬ বার পঠিত     like!

যেই জায়গায় এগিয়ে আমাদের পুলিশ,এফ বি আই,স্কটল্যান্ড ইয়ার্ড থেকে।

লিখেছেন আমি আবুলের বাপ, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

শিরোনাম ভুল পড়েননি।বাংলাদেশ পুলিশ আজ এগিয়ে,এফ বি আই,স্কটল্যান্ড ইয়ার্ড থেকে।এফ বি আই,স্কটল্যান্ড ইয়ার্ড কোনো ঘটনা ঘটলেই বুঝতে পারে না,এর পেছনে কে বা কারা জড়িত।কিংবা ঘটনার পেছনে কোনো ইন্ধন আছে কি না।তাদের অনেক কষ্ট করে তদন্ত করতে হয়।
কিন্তু পুলিশের এক মমহাজ্ঞানী ভারপ্রাপ্ত মহাপরিদর্শ আছেন তিনি ঘটনা ঘটার একদিন পরেই বলে দিয়েছেন,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

ভাগ্য

লিখেছেন নিশ্চুপ জীবনের লুকোচুরি, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

তুমি কি জানো তোমার আর আমার ভাগ্য একি রকম?
.

আমি ও চোখের জল ফেলি,তুমি ও ফেল।
.

কিন্তু আমরা দুইজন কেউ কারো জন্য অশ্রু বিসর্জন দেইনা।
.

অথচ ঠিকই চোখের জল ঝরে যাচ্ছে।
.

কিন্তু কেন কেন কেন?????
.

আমি তো তোমায় পাবনা তাই ভেবে কাঁদি,কিন্তু তুমি কার জন্য এমন কর?
.

খুব জানতে ইচ্ছে করে খুব বেশিইই ইচ্ছে করে?
.

মনের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     like!

মিষ্টি প্রতিশোধ

লিখেছেন পাবনার তাঁরছেড়া বালক, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

মিষ্টি প্রতিশোধ
.
অনেক সময় রাস্তায় দাড়িয়ে আছি।এই রোদের মধ্যে দাড়িয়ে ঘামছি। একটা গাড়ি পেলে বাড়িতে যাবো। আমার মত আরো কয়েকজন
দারিয়ে আছে। কিন্তু গাড়ি আসছে।
.
অনেক্ষন অপেক্ষার পরে একটা পাবলিক বাস আসল। বাধ্য হয়ে তাতেই উঠতে গেলাম।
বাসে উঠতেই পায়ের উপরে কি যেন
পরলো। তাকিয়ে দেখি একটা মেয়ে তার জুতা দিয়ে পায়ের উপরে মেরেছে।
.
মেরে তার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

মাদ্রাসা থেকে ফাজিল পাস মুসলিমা আক্তার এখন অস্ট্রেলিয়ায় ডুবুরিদের প্রশিক্ষক (গুণীজন; একের ভিতর পাঁচ)

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫


প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন- ৩৩,৩৪,৩৫,৩৬,৩৭ ।


৩৩/ বিশ্বের প্রথম সোশ্যাল স্টক একচেঞ্জ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি নারী -দূরীন শাহনাজ



শাহনাজ বিশ্বে প্রথম সৃষ্টি করেছেন সোশ্যাল স্টক একচেঞ্জ। এর নাম ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট একচেঞ্জ’ বা আইআইএক্স (IIX)। মরিশাস স্টক একচেঞ্জের সহযোগিতাই পরিচালিত হয়ে আসছে আইআইএক্স। সমাজকে পরিবর্তনের... বাকিটুকু পড়ুন

৬৬ টি মন্তব্য      ১২৩৯ বার পঠিত     ১৪ like!

পুলিশ ভাই বোনদের কাছে খোলা চিঠি

লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭


প্রিয় পুলিশ ভাই বোন
আসলামু আলাইকুম , পুলিশ নামটা শুনলে গর্বে বুকটা ভরে যায় কারণ এই পুলিশের কাজ হচ্ছে আমাদের সেবা করা । পুলিশ মানেই জনগনের সেবক। দেশের হাজার হাজার পুলিশ ভাই বোনেরা নিজদের বিলিয়ে দিচ্ছেন দেশের মানুষের সেবায়।আপনারা দিন রাত শারীরিক ও মানসিক শ্রম দিয়ে মানব প্রেমে নিজেদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৪০ বার পঠিত     like!

অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন।। আরিফ, জাকিয়া,হাসিব ও শুভর নিঃশর্ত মুক্তি চাই।

লিখেছেন বকস মুজিব, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯



মিডিয়ার বদৌলতে জানলাম অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন নামে দেশে একটি সংস্থা আছে, তারা নাকি সমাজ কল্যাণে কাজ করে। পথশিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করে।
ইদানিং সেই সংস্থার চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে মানব পাচারকারীর অভিযোগে!
ভাল হয়েছে, উচিৎ বিচার হইছে। কি দরকার বাপু এই নোংরা মানুষের বাচ্চাগুলোকে কোলে নিয়ে নিজের পোষাক নোংরা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪৯ বার পঠিত     like!

শিক্ষা বাবস্থায় মারাত্মক সব অনিয়ম শিক্ষা মন্ত্রীর দায়মুক্তি অসম্ভব।

লিখেছেন আল-শাহ্‌রিয়ার, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

বর্তমান শিক্ষামন্ত্রীকে গণ্ডার সম্বোধন করলে আশাকরি ভুল হবে না। কোন জাতিকে ধ্বংস করবার জন্য এমন দুই একজন অযোগ্য লোকই যথেষ্ট। এক সময় সরকার সমর্থক অনেকেই নুরুল ইসলাম নাহিদকে অত্তান্ত সৎ হিসাবে প্রচার করত। এই লোকের নাকি বাড়ি/গাড়ি কিছুই নাই। কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য এই অপাদার্থ লোকের সময়ই জেএসসি থেকে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

বিনোদিনী

লিখেছেন কবীর হুমায়ূন, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আমার তৃষ্ণা তোমার সুধা, তোমার তৃপ্তি আমার,
আমার হৃদয় অগ্নি জ্বালায় মন-চেতনার কামার।
ভালোবাসার দরজা খুলে দাঁড়াই দিনের শেষে,
তোমায় ছুঁলেই সব দীনতা কাটবে অবশেষে।

অহঙ্কারের অন্ধকারে শাওন মেঘের মতো,
ঠোঁট ফুলিয়ে উল্টো কথা বলছো অবিরত।
জানো নাকি, নেইকো নিয়ম যুদ্ধ এবং প্রেমে?
তোমার ঠোঁটে রাখতে এ ঠোঁট আসবো আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     like!

চায়ের দেশে একদিনঃশ্রীমঙ্গল

লিখেছেন ঘুড়তে থাকা চিল, ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

শ্রীমঙ্গলের চা বাগানের প্রতি আমার সবসময় আলাদা একটা টান ছিলো ৷ তো শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বন্ধুরা পরীক্ষা দিবে,ভাবলাম তাদের সাথে একটু সিলেট ঘুরে আসি ৷ যেরকম ভাবনা সেরকম কাজ,আমরা তিন বন্ধু বাপ্পি,কানন আর আমি সিদ্ধান্ত নিলাম পরীক্ষার আগের দিন আমরা শ্রীমঙ্গল ঘুরবো ৷ তো পরীক্ষার দুই দিন আগে রাত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫৫৬ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য