somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা প্রসঙ্গে

লিখেছেন জর্জ মিয়া, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

শিক্ষার উপর ভ্যাট প্রত্যাহারের দাবীতে
আন্দোলনরত শিক্ষার্থীদের উপর
ন্যক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন অনেকেই।
বোকা আর কাকে বলে! আরে নিন্দা জানানোর কি আছে ?
এটা তো ছাত্র ছাত্রীদের ভালর জন্যই নাকি? এরা পাশ করে বেরুবে দামি গাড়ি চড়বে কিন্তু সে গাড়ি টা চলবে কোথায়?
রাস্তায় তাই তো নাকি?
সে রাস্তা তৈরি হবে কি... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     ৪ like!

।। ঘুম ও ছায়া বিভ্রাট ।।

লিখেছেন অ রণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

।। ঘুম ও ছায়া বিভ্রাট ।।

প্রতিদিন চুপচাপ নিজের আড়ালে
আমি নই পাখি এক নিজের ভেতরে
একটানা উড়ে চলে ছায়াপথ ধরে
পৃথিবী নয় এমন কোনো পৃথিবীর দিকে

একটি একটি পালক ঝরে ঝরে পড়ে
চারিদিকে শুনসান নিঃস্তব্ধতা জুড়ে
অজানা ভয় আর ডানার শব্দ ছাপিয়ে
এ কোন তুমি কাঁদতে থাকো মানুষের বুকে

আমচকা ঢুকে পড়া আঁধারের পথে
দু’একটি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ১ like!

শিক্ষা'র বস্তার উন্নয়ন!!!

লিখেছেন বিক্ষুব্ধ জনতা, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

প্রশ্ন ফাঁস হতে পড়াশুনায় ভ্যাট,স্কুলে ভর্তি হতে চাকরি প্রাপ্তি।

সব জায়গায় যখন টাকার খেলা তখন শিক্ষা ব্যবস্থাকে "ব্যবসায় একটি শাখা" হিসেবে সরকার স্বীকৃতি দিলে কিছু মানুষ গর্বের সাথে সংবিধান অনুযায়ী আয়-রোজগার করে জীবন যাপন করতে পারতো! বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     ১ like!

অভিনন্দন সময়ের সাহসী সন্তানদের

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

সরকার কিংবা রাষ্ট্রের অন্যায্যতা কে চ্যালেঞ্জ করে প্রাইভেট বিশ্ব বিদ্যালয় "ইষ্টওয়েষ্ট" এর ছাত্ররা গুলি খেয়েছে, এমন এক নস্ট সময়ে যখন শিক্ষার উপর ৭.৫% ভ্যাটের কার্যকর প্রতিবাদ করার, এই ধুর্ততা প্রতিহত করার জন্য দেশে একটিও রাজনৈতিক দল পাওয়া যায়নি! বোধ করি এরাই স্রোতের বিপরীতে দাঁড়াতে সংকল্প বদ্ধ।

এরাই সম্ভাবনাময়। প্রাইভেট বিশ্ব... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ২ like!

শিক্ষা জাতির মেরুদন্ড, আসুন ৭.৫% অতিরিক্ত ভ্যাট দিয়ে সেই মেরুদন্ড আরো শক্তিশালী করি !!

লিখেছেন ডা: এনামুল হক মনি, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০


সরকার কি সব বিক্ষোভের দাওয়াই হিসেবে বেছে নিয়েছে লাঠ্যৌষধিকে? কিছুদিন আগে বিরোধী দল মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছিল; পরের দিন সংবাদপত্রগুলোয় শিরোনাম হলো, বিএনপি দাঁড়াতেই পারেনি। পুলিশ তাদের দাঁড়াতেই দেয়নি।

সরকারে যাঁরা থাকেন, তাঁদের কাছে ব্যবস্থা গ্রহণ মানেই পুলিশি ব্যবস্থা গ্রহণ। আজকে কোথাও ছাত্র বা শ্রমিক বিক্ষোভ হতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ১ like!

দেয়াল

লিখেছেন আসলাম মালিক, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪

যখন তখন মাথা গোঁজার জন্য দেয়াল ছাদ সমেত বুক চেয়েছো।শুধু চুমুতে খিদে মেটেনা বলে ভাত-মাছ-ডাল চেয়েছো।বাজারের ব্যাগ পুরতে একটা স্বাবলম্বী পকেট চেয়েছো।শোয়ার জন্য শুধুই আমাকে চাওনি,চেয়েছো বিছানা-চাদর।মাসে অন্তত একবারের জন্য করেছো ঝাল ভর্তি ফুচকা বাটির বায়না।পোলাওয়ের জন্য চেয়েছো কুচি কুচি করে কাটা শশা-টমেটো-কাঁচামরিচ।উৎসবে চেয়েছো শাড়ি-ব্রা-ব্লাউজ-পেটিকোট।বছরে একবার ছুটি কাটাতে কক্সবাজারই না... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ১ like!

ইতিহাস ফিরে ফিরে আসে!!

লিখেছেন মোঃ জাবেদ ভুঁইয়া, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

অনেকবার কলম ছুঁতে গিয়ে হাত সরিয়ে নিয়েছি
এক একটা শব্দ লিখতে গিয়ে কেঁপে উঠেছে হাত
একবার মেলাতে গিয়ে পাঁচবার ভেবেছি
সেই সময়ের সাথে
যখন বাঁধ ভেঙ্গেছিল আন্দোলন!!!

সেই আন্দোলন আমি দেখিনি, নিজের চোখে
গল্প শুনেছি, বারবার ফিরে ফিরে সময়ের স্রোতে
সর্বনাশা সে সময়ের কথা ভেবেছি রূপকথা
কিন্তু আজ একি গল্প কথক
তুমিই কিনা দাঁড়ালে সে ভয়ংকর রাক্ষসদের কাতারে?
যখন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ১ like!

‘গুলি কর, গুলি কর, ভ্যাট দেবো না, ভ্যাট দেবো না’

লিখেছেন আহসান কামরুল, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

‘গুলি কর, গুলি কর, ভ্যাট দেবো না, ভ্যাট দেবো না’। পুলিশের গুলির প্রতিবাদে ছাত্রদের এ স্লোগানই সরকারবিরোধী যেকোনো আন্দোলন তৈরির জন্য যথেষ্ট। প্লিজ, শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রুপ দেবেন না। নপুংসক রাজনীতিকরা যখন লেজ গুটিয়ে পালিয়েছিলেন, ওয়ান ইলেভেনের সেই সেনা সরকারের সময়ের আন্দোলনের কথা এখনকার সরকারের কর্তাব্যক্তিরা ভুলে না... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৩০০ বার পঠিত     ২ like!

বাস্তবিক দুটি শরীর হলেও এ যে একটি 'আত্মা'

লিখেছেন জাহিদ নীল, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

জীবনের পূর্নতাই আসে বিয়ের মাধ্যমে। মাঝরাতে দূস্বপ্ন দেখে ঘুম ভাঙলে যে আপনাকে স্বান্তনা দিবে। সে আপনার বিক্ষিপ্ত সময়ে আপনাকে প্রশান্তির বার্তা দিবে।.....
একজন মানুষের জীবনে বৌ থাকার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যখন সে পরিবার নামক (পালন-পোষণ) বৃত্ত থেকে মুক্ত হবে। এই বৃত্তটি সাময়িক সময় পর্যন্ত আপনাকে আগলিয়ে রাখবে। অদূর ভবিষ্যতে প্রয়োজন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     ০ like!

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভিন্ন বেতন কাঠামোর আন্দোলন: যৌক্তিকতা প্রসঙ্গে কিছু কথা

লিখেছেন শাহীদুল, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

ভিন্ন বেতন কাঠামোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেশের সকল বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছেন। দাবি অবশ্যই যৌক্তিক। তবে তাদের দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে পুঁজি করা কোনমতেই যৌক্তিক হতে পারে না। দাবি আাদায়ের আরো অনেক পথ আছে। আপনারা ক্লাস ঠিক রেখে আন্দোলন করুন। তাতে আশাকরি আপনারা আপনাদের শিক্ষার্থীদেরও পাশে পাবেন। অন্যথায় শিক্ষার্থীদেরকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ০ like!

সময়ের প্রয়োজনে বদলে যায় মানুষ

লিখেছেন আমজাদ মামা, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩

সময়ের প্রয়োজনের মানুষ গুলো অনেক বেশী বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে না বলে বদলে যেতে হচ্ছে এটা বললেও খুব একটা খারাপ হয় না, মনে হয়।
সময়েই বদলে দিচ্ছে মানুষকে। মানুষের চাওয়া, তার স্বপ্ন গুলো সব কিছুই পরিবর্তন হচ্ছে। কারো চাওয়া উচু থেকে আরও উচু হচ্ছে আবার কারো চাওয়া গুলো ছোট হতে হতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২২৫৪ বার পঠিত     ০ like!

মাও সেতুঙ-এর লেখা থেকে: আমলাতন্ত্রের ২০ ধরণের প্রকাশ বৈশিষ্ট্য

লিখেছেন মিঠুন চাকমা, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

মিঠুন চাকমা
তারিখ: ০৯ সেপ্টেম্বর, ২০১৫
চীনের কম্যুনিস্ট পার্টি বা সিপিসি তার গঠনকাল থেকে মাও সেতুঙেৃর সময় পেরিয়ে গিয়ে এখনো পর্যৃন্ত চীন দেশে পরিচালনাকালে আনুষ্ঠানিকতাবাদ, আমলাতান্ত্রিকতা ও বিলাসিতার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।
মাও সেতুঙ এই তিন বিষয়ে পার্টিতে ব্যাপক আলোচনা করেছেন। তিনি পার্টির মধ্যে আমলাতান্ত্রিক প্রশাসন পদ্ধতি নিয়ে বিভিন্ন লেখা লিখেছেন। তার মধ্যে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

শাহাদাত হোসেন, আপনি লাথি মেরেছেন কোটি শিশুর স্বপ্নে

লিখেছেন বি এইচ সাগর, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী শিশু গৃহকর্মী নির্যাতনের মামলার আসামি হওয়ার পর আলোচনায় উঠে এসেছে গৃহকর্মী নির্যাতনের ভয়াবহতা৷ জাতীয় দলের ক্রিকেটার মানেই ‘বীর'৷ তাই বীরের ‘অপকর্ম' সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না৷ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব, আপনি লাথি মেরেছেন লাল সবুজের পতাকায়, কোটি শিশুর স্বপ্নে, যারা বড় হয়ে আপনার মতো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০ বার পঠিত     ০ like!

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে

লিখেছেন বিবর্ণ অনুভুতি, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮


সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি, বোনাস বৃদ্ধি, নানান সুযোগ সুবিধা, মন্ত্রীদের বিলাস বহুল ভ্যাট বিহীন গাড়ী। শিক্ষা জাতির মেরুদন্ড আজ সেই শিক্ষার উপর ভ্যাট। দেশের ভবিষ্যৎ, দেশেরে শিক্ষার্থীদের উপর আজ হামলা, আজ দুঃখের সাথে বলতে হয়. . .. . . .. . .. . .

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০২ বার পঠিত     ০ like!

মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন

লিখেছেন মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক), ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন নিশ্চিত করার পদক্ষেপ ব্যর্থ হয়েছে বারবার। অপারেটরদের মাধ্যমে করতে গেলে এবারও সফল হবে না এই উদ্যোগ। যদিও আমাদের সবারই নিরাপত্তার জন্য এটি অতি জরুরি।
তাই বলছিলাম, ব্যাংকের মাধ্যমে সফল করা যেতে পারে মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন। অর্থাৎ কেবল ব্যাংক একাউন্ট এর বিপুরিতে ইস্যু করতে হবে সিম।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৬৬ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য