আজিব ভালোবাসা
ভালবাসার অনেক ধরন, ভালবাসার মানে-
এই দুনিয়ায় কেবলমাত্র আল্লাহ মাবুদ জানে।
ভালবাসা বড়ই জটিল, খুব ক্রিটিকাল প্রেম,
প্রেমে পড়লে সবার নাকি আওলা থাকে ব্রেন।
ভালবাসা জাত মানে না, কালো কিংবা সাদা,
কারণ সবাই ভালবাসার আজিব সুতায় বাঁধা।

ভালবাসার আদর সোহাগ, মহব্বতের দোলায়-
দুহাত পেতে যা পাও নিয়ে ভরো নিজের ঝোলায়!





