মৃত্তিকা- ২
মৃত্তিকা তোমার মেথি মাখা কেশে
জোনাকি পোকারা আলো খোজে,
আখীর কোনে চাঁদ ওঠে।
শহরের নাট্যশালায়
নিরীহ প্রেমিক তছনছ করে,
তোমার বিরহে।
মৃত্তিকা আবার তুমি ফিরে আসো
একাকী দুপুরে অথবা স্নিগ্ধ সকালে।
খেয়ালী বাতাসে তোমার খোপা খুলে গেলেই
এয়ারপোর্ট এর রাডারে কামিনী ফুলের ঘ্রাণ মেশে,
বিকট শব্দে উড়োজাহাজ গুলো
রান ওয়ে থেকে ছিটকে পড়ে।
মৃত্তিকা ওই দীঘল কালো চুল সামলে রেখ।
মৃত্তিকা, তুমি মোমবাতি... বাকিটুকু পড়ুন








