অদ্ভূত এ সুন্দর
সাদা শাড়িতে তোমায় বড় স্নিগ্ধ মনে হয়।
সদ্য স্নান সেরে ওঠা বকের মতো।
লাল পেড়ে সাদা শাড়িতে,
আজ তোমায় অদ্ভূত সুন্দর লাগছে।
তুমি কিন্তু একটা টিপ পরলেও পারতে!
লাল টকটকে টিপ।
রক্ত জবার মতো মনে হতো তোমায়।
জানো, সেই প্রথম যেদিন তোমায় দেখেছি,
লাল টুকটুকে পোষাক জড়িয়ে ছিলো তোমার সমস্ত শরীর জুড়ে।
কাঁধের স্কুল ব্যাগটিও তোমার লাল ছিলো।
তোমার মুখাবয়ব,
বৈশাখী... বাকিটুকু পড়ুন





