somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

জ্বী ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাঈমুর রহমান আপনাকে বলছি।

লিখেছেন মোস্তাক_আহম্মদ, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩১

প্রথম আলোতে একটি খবর এসেছে যার হেডিং হল "নাঈমুরের ডাকে সাড়া দেননি হাথুরু'- খবরের বিশ্লেষনে যাবো না। শুধু পাঠকের মন্তব্যগুলি তুলে ধরলাম, জনগন কি চায় বুজে নিন, তাহলেই চলবে।



পাঠকের মন্তব্য ( ৬৮ )

User Picture
Hasan Zaman
২০১৫-০৪-১৪ ০৩:৫২ via computer
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৬১ বার পঠিত     ০ like!

অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে !!!!

লিখেছেন রেজা ঘটক, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:২৩

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ মানিক বন্দোপাধ্যায়ের কবিতার লাইন। আজ পহেলা বৈশাখ বর্ষবরণ ১৪২২ মঙ্গল শোভাযাত্রায় কবিতার এই লাইনকেই প্রতিপাদ্য বিষয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। যার প্রেক্ষাপট ছিল অসাম্প্রদায়িক বাংলার মাটিতে উগ্রবাদী হামলায় লেখক অভিজিৎ রায় ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান খুন হওয়ার ঘটনা। মঙ্গল শোভাযাত্রার প্রধান প্রতীকটি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     ১ like!

আমি খুঁজে যাচ্ছি

লিখেছেন মিঠু জাকীর, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৯

এখানে আর তোমার মনের আনচে কানাচে

এখানে আর ঠিক দুপুর বেলা লিঙ্ক রোডে

গোটানো শার্টের আস্তিনে আর তোমার চোখের কাজলে

তোমার গালের বালিকা টোলেও

আমি খুঁজে যাচ্ছি ক্রমাগত

পকেটে আর খুচরো পয়সার জ্যামে

সময়ের একখানা ফটো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ০ like!

শ্রেণীগ্রস্ত জাতীয় উৎসব !!!

লিখেছেন একজন একা, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০১

আজ টিভিতে আর অনলাইনে সারাদিন ধরে বাংলা বর্ষবরণ দেখেই কাটিয়েছি। এখনো দেখছি। দেখা ফুরোচ্ছেনা। দু'টো ব্যাপার আমার দৃষ্টি কেড়েছে।

১. কিছু অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পয়লা বৈশাখের জনসমাগমকে কাজে লাগিয়েছে পজিটিভলি। কিভাবে? একটু খেয়াল করলেই দেখবেন বেশ কিছু মানবিক আবেদনের ইভেন্ট খোলা হয়েছে। যেমন- ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য সাহায্য চেয়ে,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ০ like!

অকামজ জোছনা

লিখেছেন তাজা কলম, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫


না-পুরুষ, না-নারী অনুভূতি নিয়ে যেদিন ছুঁয়েছি তোমায়
বুঝে নিয়েছি ভালোবাসার মানে -
অকামজ জোছনা কীসের মায়ায় গান গেয়ে মেতে উঠে নদীর স্তনে
শিশুচোখে প্রজাপতি নেচে নেচে পান করে যায় ফুলের বিলাস
হীরকজ্যোতিতে বাড়ে টান।

মিছেমিছেই ফ্রয়েড পাঠ- ইদিপাস, ইলেকট্রা কমপ্লেকস
কে বলে প্রচ্ছায়ায় শুধুই রতিলীলা!

জমাটবাঁধা সময় মুঠোতে পুরে এসো আজ শুয়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

কবিতা

লিখেছেন রেফায়েত প্রধান, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫


যখন তখন

ওই আকাশছোঁয়া দালানগুলোর বাসিন্দারা
ব্যস্ত যখন ভুরি ভোজনে ,
ভূলোক- দ্যুলোক ভারি হচ্ছে তখন
ক্ষুধিতের রোদনে ।
লাল পানিয়ের পেয়ালাতে ওরা যখন মগ্ন
তৃষিত হৃদয় তখন হচ্ছে শত ছিন্ন ।
লাল গাড়িতে চড়ে ওরা যখন
যত্রতত্র আনন্দ ভ্রমণ করে ,
দূর গন্তব্যের পথিক তখন
ক্লান্তিতে ঢোলে পরে ।
গদিআঁটা বিছানায় মেদ ভূরি এলিয়ে ,
আঁখিতে গগলস লাগিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

ইস্তাম্বুলে ব্যাচেলরীয় (পহেলা) বৈশাখি সন্ধ্যা

লিখেছেন সরোজ মেহেদী, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

শুনলাম কানাডায়ও নাকি এখন বাংলাদেশী ইলিশ পাওয়া যায়।তবে তুরস্কে এমনটা কল্পনাও করা যায় না।প্রথম বিশ্বযুদ্ধপূর্ব পৃথিবীর শ্রেষ্ঠতম পরাশক্তি ও বর্তমান দুনিয়ার উঠতি শক্তি তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কও বোধহয় তেমন নেই।যাই হোক কোনো কিছুর অভাবে থেমে থাকে না কিছু।ঠেকায় পড়লে বাঘও নাকি পানি খায়।আর আমরাতো মা ছাড়া, মায়ের মাটি ছাড়া... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২১ বার পঠিত     ১ like!

"বৈশাখ" আনুষ্ঠানিক বাঙালিত্ব প্রদর্শনী

লিখেছেন মনের বাড়ি, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫১

বৈশাখের বাঙালিত্ব প্রদর্শনের আনুষ্ঠানিকতা শেষ করিয়া সবে মাত্র ঘরে ফিরিয়াছি। রাতের খাবার শেষ করিয়া সবাই যখন ডাইনিং ছাড়িতেসে ইলিশের কাটা গুলি তখনও উচ্ছিষ্টের পাত্রে ফ্লুরসেন্টের আলোই চক চক করিতেসে। মনে মনে ভাবিলাম এই দুর্মূল্যের বাজারে অমূল্য ইলিশ স্বাদ পাইবার জন্য হয়ত আবার কিছুকাল অপেক্ষা করিতে হইবে। আগামী কাল হইতে আবার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

পয়লা বৈশাখ নতুন বছর আগমন

লিখেছেন ব্লগার আয়নাল ভাই ইতি, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫

B-)নব বর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছায়!
নব নব বারতায় আনন্দের উচ্ছলতায়
এসো হে বৈশাখ, এসো
হে! বাঙ্গালীর মনে- প্রাণে সুর-সঙ্গীতে, নবানন্দ
বাঙ্গালীর ঘরে-ঘরে!
নব ঋতুর মৌসমী ফসলে, ফুলে- ফলে সৌরভে
নতুন চালের গুড়ের-পায়েশ আর পিঠা-পুলীতে
পান্তা-ইলিশ, ইলিশ- পোলাও, সর্ষে-ইলিশে।
দই-মিষ্টি-চিড়া, মুড়ি- মোয়া-মুড়কি খৈ-এ!
নিত্য নতুন দিনের ভিড়ে,
বাঙালি খুঁজে ফিরে তাঁর
প্রিয় বাংলা নববর্ষকে
হাজার বছর ধরে বর্ষ বরণ
সংস্কৃতি চলছে বাঙ্গালীর ঘরে-ঘরে,
এসো হে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১১ বার পঠিত     ০ like!

পান্তা খেয়ে খাঁটি বাঙালী হই

লিখেছেন প্রামানিক, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০


শহীদুল ইসলাম প্রামানিক

আমরা সবাই বাঙালী যে
বৈশাখ এলেই বুঝি
অন্য সময় এমন করে
পান্তা ভাত কি খুঁজি?

পান্তা দেখলে গামলা ধরে
ডাস্টবিনে দেই ফেলে
মধ্যবিত্তও খায় না এখন
কিংবা ধনীর ছেলে।

গরীবরা খায় ক্ষুধার জ্বালায়
খাবার পায়না বলে
তারাও কি আর খাবে এসব
ভাতের যোগার হলে?

বৈশাখ এলেই পান্তা খেয়ে
খাঁটি বাঙালী হই
পরের দিনই মাইন্ড চেইঞ্জ
ইংলিশ কথা কই। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ১ like!

পবিত্র কোরান থেকে- ০২

লিখেছেন ম্যাক্সিম, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

সূরা নাহলঃ৬৬-৬৯


তোমাদের জন্যে চতুস্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমুহের মধ্যে থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ যা পানকারীদের জন্যে উপাদেয়।



এবং খেজুর বৃক্ষ ও আঙ্গুর ফল থেকে তোমরা মধ্য ও উত্তম খাদ্য তৈরী করে থাক, এতে অবশ্যই বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে।



আপনার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

"স্বাধ"

লিখেছেন ফখরুল আমান ফয়সাল, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২২

"স্বাধ"

এই গ্রহে বিশেষ দিবসে আনন্দ হচ্ছে বাসার নিচে একা বসে থাকা সিকিউরিটি গার্ডের ইস্ত্রি ছাড়া সার্ট, খুব ভোরে উঠা ৯ বছরের কাজের মেয়ের পীঠের পেছনটায় ছিড়ে যাওয়া জামা, নয়তো বিকেলে ময়লা নিতে আসা কালো রঙের সাদা জামার ছেলে দুইটা। উৎসবে নতুন পোষাক ওরাও কেনে, শুধু নতুন সকালের দেখা মেলে না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬৬ বার পঠিত     ০ like!

ছোটবেলার বৈশাখ

লিখেছেন রিদ্ওয়ান মাহমুদ, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

ছোট থাকতে বৈশাখে কখনও ঘটা করে কোন কাপড় কিনেছি বলে ঠিক মনে পড়ে না। একে তো আব্বাকে খুব ভয় পেতাম, তার উপর নিজে একটু লাজুক প্রকৃতির ছিলাম। দিলে দিলো, না দিলে নাই।

কিন্তু বৈশাখের একটা স্মৃতি বেশ মনে পড়ে, ছোটবেলায় বৈশাখী মেলা হতো। পাবলিক লাইব্রেরী মাঠে।

যেতাম।

আকর্ষণ মূলত একটাই।

এখানে হরেক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     ০ like!

ইলিশ বিষয়ক কথা

লিখেছেন হাসান মাসুম, ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৩

শ্রীমঙ্গল কলেজে আমাদের কলিগ ছিলেন ইংরেজির পার্থ স্যার।সিলেটের হবিগন্জে স্যারের বাড়ি। চাকুরির কোন এক পর্যায়ে তার পোষ্টিং হয় দক্ষিণবঙ্গের কোন এক কলেজে। কোন এক বার সে কর্মস্থলে যাওয়ার পথে আরিচা ঘাটের কোন এক হোটেলে খেতে বসছে। হঠাৎ সে খেয়াল করলো প্লেটে একটা মরা মাছি। তার ভাষ্যমতে সে এতটাই ক্ষুধার্ত ছিলো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     ০ like!

বৈশাখি অণুছড়া

লিখেছেন লুৎফুরমুকুল, ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৬


#শান্তা ওগো শান্তা

শান্তা ওগো শান্তা
ইলিশ দিবা এবার তুমি
আমি দিবো পান্তা।

# বৈশাখেতে বটতলাতে

বৈশাখেতে বটতলাতে
ফালগুণে চায়নীজে
চৈত্র এলো এখন দুজন
একলা একা খায় নিজে।

# কালবোশেখী ঝাড়ি

তোমার পায়ের নুপুর শুনে
গেলাম যখন বাড়ি
তোমায় মায়ে দিলো তখন
কালবোশেখী ঝাড়ি।

# একদিনের বাঙালি

একদিনের বাঙালি গো
অন্যদিনে জিন্স পরো
পান্তা ইলিশ ভুইলা কেনো
নাইট ক্লাবে ড্রিংকস করো।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য