somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

- গুগল সাম্রাজ্যে কি পতনের ঘন্টা বেজে উঠল!? -

লিখেছেন রুপম হাছান, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

অন্তর্জাল তথা ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করে বহু মানুষের প্রথম গন্ত্যই হয় গুগল। মনিটরের স্ক্রিনে ফুটে উঠল মানেই যেন নিশ্চিন্ত। ‘সবজান্তা’ সার্চ ইঞ্জিন, স্ক্রিনে তুমি যা-ই টাইপ করো, কয়েক শ’ রেজাল্ট হাজির করবে মুহুর্তেই। এহেন গুগল সামাজ্যের কি এবার পতনের পালা!? নতুন সার্চ ইঞ্জিন ‘সাইনেট’ অন্তত সে রকমই দাবি করছে। হেলসিঙ্কি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১৬ বার পঠিত     ০ like!

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার!!!

লিখেছেন আশালিনা আকীফাহ্‌, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

"কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত,

কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত ।

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য,

নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ।

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার

বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার"... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬৭২ বার পঠিত     ১ like!

# অজানা গন্তব্য

লিখেছেন বাকপ্রবাস, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭



ডানে গেলে পেট্রোল বোমা
বামে ক্রস-ফায়ার
দেশটা তবে যাবে কোথায়?
ঘোর অন্ধকার।

সামনে ভয় পুলিশ পুলিশ
পেছনে পিকেটার
সবই কিন্তু দেশের জন্য
জনতা নির্বিকার।

তাকাচ্ছি তাই উপর পানে
নিচেই ঠিকানা!
বলছি তোমায় যাব কোথায়
কিছুই বলছনা।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

পালোয়ান বধ

লিখেছেন তৌফিক মাসুদ, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২

এক

নজর আলীর সুপুত্র হাবুল এখন মস্ত বড় পালোয়ান। এলাকার সকল উঠতি বয়সী ছেলেরা তাকে ভয় পেয়ে চলে। কারণ সে শুধু শুধুই এলাকার উঠতি বয়সী ছেলেদের জাপটে ধরে তার হাত থেকে মুক্ত হবার জন্য বলে। আর সে যখন তার বিশাল দুইখানা বপু দিয়ে বুকের সাথে কাউকে জাপটে ধরে সে সময় অপেক্ষাকৃত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     ০ like!

অপেক্ষার মানুষ

লিখেছেন সুহৃদ আকবর, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

‘আমার ভালোবেসে দিলি এতই জ্বালা নিঠুর কালা রে, ভালোবেসে দিলি এতই জ্বালা।
আমি সব দিয়াছি তোমায় কালা যায়কি এখন ভোলা নিঠুর কালা রে, ভালোবেসে দিলি এতই জ্বালা।’( মুস্তাফা জামান আব্বাসী)।
-কি শাকিল, হঠাৎ করে মনে এত রং লাগছে কেন?
-রং তো হঠাৎ করেই লাগে। শোনেন প্রীতম ভাই।
আমার একজন অপেক্ষা করার মানুষ প্রয়োজন।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫৫ বার পঠিত     ০ like!

আমার গবেষণাগ্রন্থ। পাওয়া যাচ্ছে ১৪২ নংস্টলে। গ্রাফোসম্যান পাবলিকেশন্স

লিখেছেন অনুপম অনুষঙ্গ, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ০ like!

ভালোবাসি তোমায়

লিখেছেন মরে যওয়া স্বপ্ন, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

এই যে শুনেন !!
জি জনাব, হ্যাঁ আপনাকেই বলছি !!
আমি কোটি পতি হতে পারবো না,
মাদুর পাতা মেঝেতে আপনাকে রাখতে পারবোনা !!

আমার সংসার হবে কিনা ?
আমি নিজেও জানি না,
সংসারের স্বপ্ন তাই দেখাবো না।

শুধু পারবো ঘুম জাগা রাতে,
সারা রাত গল্প করতে ।
পারবো নীল স্বপ্ন গুলোকে নীল পাড়ের
শাড়ির আঁচলে নিজ হাতে বুনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ০ like!

৫৬হাজার বর্গমাইলের কারাগার (সংগৃহিত সংশোধিত কবিতা)

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮


৫২র গল্প শুনেছি
৭১ও স্বপ্নের মতো কাব্যময়
৯০ গেল চলতে চলতে
৫ জানুয়ারীর বর্ষপূর্তিতে এখন ২০১৫....

আজ.. নামের বাহার চৌদিকে
নাইন ইলাভেন আমেরিকা কাঁপে
১/১১ বাংলাদেশ। ৫ জানুয়ারী! গণতন্ত্র কোমায়,
সু-শীল: বাংলায় ভাল নাপিত
ক্ষৌরকর্মে বাংলাদেশ - লোমহীন
চাছাছোলা বিবর্ণ।

৫৬হাজার বর্গমাইলের কারাগার
কথা বললেই জেল মৃত্যু শঙকা
বিভীষিকার কালোরাত
জরুরী জুজুর ভয়ের চাঁদরে, ১৬কোটি মানুষ;

হ্যাঁ এই তো একেই তো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     ১ like!

[ছোটগল্প] নুহাশের জাদুর কলম এবং একটি ... :(

লিখেছেন নেক্সোপিয়ান, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

[এই গল্পটি লিখার সময় কেঁদে দিয়েছিলাম আমি, এর আগে এমন কখনো হয়নি আর]

প্রচন্ড রেগে গিয়ে নুহাশের দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট শিটটি ছুড়ে ফেলে দিলেন মিসেস শাহানা।

- চার সাবজেক্টে ফেল করেছ! পাশের বাসার ভাবীর মেয়েটা ফার্স্ট হয়েছে, আর তুমি? পড়ালেখা করা লাগবেনা তোমার আর!

-আচ্ছা!

-কি আচ্ছা!! বেয়াদব ছেলে কোথাকার , মুখে মুখে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৩৬২ বার পঠিত     ২ like!

বন্ধু কাজল ভ্রমরা রে...

লিখেছেন রিপন ইমরান, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

ভােরের আলাে সবে ফুটতে শুরু করেছে...এই ভোর হবার সময়টুকু আমার দারুণ লাগে...কেমন যেনো একটা ঘোর লাগা মূহুর্ত ...বাসের জানালা দিয়ে ভোরের টাটকা বাতাস একেবারে চালান হয়ে যাচ্ছে পেটের ভেতর...ধুয়ে মুছে দিচ্ছে নিকোটন আর শহুরে ধোঁয়ায় কুচকুচে কালো ফুসফুসের অলিগলি...অহেতুক লম্বা একটা হর্ণ দিয়ে কুড়িগ্রাম শহরে ঢুুকলো বাসটা...

অফিসের এক কলিগের বিয়ের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

বইমেলা ২০১৫

লিখেছেন ভালোবাসার কাঙাল, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭

বইমেলায় সাধারণত দুই ধরণের লোক যায়।

১) যারা বই কেনে।

২) যারা বই পড়ে।

এছাড়া যারা যায় তারা ঠিক বইমেলায় যায় বলা ভুল হবে। বলতে হবে তারা মেলায় যায়।

তো একরাশ ধূলোর পাশাপাশি এবারের মেলায় যেটা সবচেয়ে ভালো ব্যাপার তা হল মেলার পরিসর। মেলার পরিসর আমার কাছে গতবারের তুলনায় দ্বিগুণ লেগেছে। লিটল ম্যাগের স্টলের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ০ like!

আজ কবিতার অন্তর্জলী যাত্রা

লিখেছেন দীপংকর চন্দ, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১



আজ কবিতার অন্তর্জলী যাত্রা
নীরব নিঃশব্দ নির্বিকার প্রস্থান
আজ কবিতার মহাপ্রয়াণ
নির্বিকল্প সমাধি মৃত্যুর আখ্যান

মৃত্যু অসহ্যতার আবরণে ঢাকা
অনিবার্য শূন্যতার অনাবাদী ভূমি যার করতলে
যেখানে অমীমাংসিত রহস্যের বসবাস
যেখানে অন্ধকার নিবিড় নিচ্ছিদ্র
সঘন অথচ সপ্রাণ
যেন মাতৃগর্ভ পুনরুত্থানের অপেক্ষায় যেখানে পূর্ণতার সতেজ ভ্রুণ
যেন মৃত্যুর করুণ ধ্বনিতে প্রতিধ্বনিত জীবন
যে... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ৫ like!

'কষ্টকাব্য'

লিখেছেন বক্ষিল, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

এই শহরে হাজার মানুষ
হাজার রকম কষ্ট
তাও জানিনা কোনটা ভালো
কোনটা মধুর কোনটা আবার নষ্ট,
কষ্ট কেনে কেউবা টাকায়
কেউবা বিকোয় মুফতে
কেউ দেখা যায় সুখের খোজে
কষ্ট পেয়ে ধুকতে,
কারও কষ্ট মনের ভিতর
কারও কষ্ট বাইরে
কেউবা হাসে কষ্ট পেয়ে
কারও হাসি নাইরে,
কেউবা দেখো দুহাত ভরে
রাশি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     ০ like!

জেনে রাখা ভাল: বইমেলাকে সামনে রেখে কতিপয় প্রকাশকের মুরগি ধরা ব্যবসা।

লিখেছেন আহমদ জসিম, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

আমাদের এই পোড়া দেশে কিছুই যেন টিকঠাক মতো দাঁড়ানোর সুযোগ নেই। প্রকাশনা শিল্পের কথাই দরুন। সে তো প্রায় ১৫০ বছরের ইতিহাস। অনেক দূরেই তো যাবার কথা ছিল এই শিল্প। অথচ আজও কেমন যেন হাঁটি হাঁটি পা পা করছে ! প্রতিবছর মেলাতে স্টলের সংখ্যা বাড়ছে, সেই অনুসারে এবছর মেলায় স্টলের সংখ্যা... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৩৫৮ বার পঠিত     ২ like!

লাল-সবুজের দল সেমিতে :)

লিখেছেন চাটগাইয়া জাবেদ, ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সেমিফাইনালে উঠার জন্য লাল-সবুজ জার্সিধারীরা শুধু ড্র করলেই চলতো। এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নামার পরও হেমন্ত বিশ্বাসের ১টি গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে আমাদের লাল-সবুজের দল সেমিতে B|

অভিনন্দন...
লাল-সবুজ জার্সিধারী ফুটবলারদের,
ফাইনালও আশাবাদী (y)

ম্যান অব দ্যা ম্যাচ: হেমন্ত বিশ্বাস।

আর এ পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৪ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় ৯টিতে আর ৩টি ম্যাচ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য