ক্ষতির হরতাল চাই না আর

শহীদুল ইসলাম প্রামানিক
কথায় কথায় হরতালেতে
আয় উন্নতির কমছে গতি
জ্বালাও পোড়াও ভাঙচুরেতে
হচ্ছেরে ভাই দেশের ক্ষতি।
মিছিল মিটিং যাহাই করো
হরতাল করো কোন দুখে?
কথায় কথায় গুলি করো
বুলেট চালাও কার বুকে?
হরতাল দিয়ে ভাঙলে গাড়ি
ঐ মালিকের দোষটা কি?
পাবলিকের মাল জ্বালিয়ে দিয়ে
মিটছে তোমার রোষটা কি?
হামার-শাবল-কুড়াল হাতে,
চলাও মিছিল চারদিকে
রিক্সা-শ্রমিক ঘরের ভিতর
ক্ষুধার জ্বালায় চোখ ফিকে।
বাস-ট্রাকের বন্ধ চাকা
ড্রাইভার বসে তাস খেলে,
যায়না... বাকিটুকু পড়ুন





















