তোমারে ছুঁয়েছি
যতোই দ্বিরুক্তি রাখো অরাজক চোখের তারায় -
ভোরের নদীরা হিম জ্যোৎস্নার জলসিঁড়ি ভেঙে
তোমার উঠোনে নামে , নিরাকুল পাখিদের চোখে
সুনন্দ মৈথুন রাগ ; প্রদোষের পরিযায়ী ছায়া -
তোমার ঠোঁটের মাঠে রজত রভসে ফিরে যায়
আনকোরা মুঠোরোদ , সোনালী সুরের ব্যালেরিনা !... বাকিটুকু পড়ুন


