পদ্মা পাড়ের বেটি

পদ্মা পাড়ের বেটি লো
তোর বসত ভিটা কই?
নদী গর্ভে মিশ্শা গ্যাছে
যা ছিলো তোর সই?
কাঁদিস নে লো সই গো;
তোর মাথার উপর দ্যাখ।
আসমানের ঐ মেঘগুলান
আইজও তোরই আছে।
সইন্ধ্যা হইলে চাঁদ মামা
তোর লগে হাঁটে,
আন্ধার রাইতে জোনাক পোকা
তোর লাগিই জ্বলে।
নদী যেমন খেলছে খেলা
তুইও এইবার খাল,
কাছা মাইরা ঘুইরা দাঁড়া
এমন খেলা খেল!
বাকিটুকু পড়ুন









