বাংলা মাটির দানে

হেমন্তিকার হিমেল হাওয়া বইছে ধীরে ধীরে
আকাশ থেকে মেঘমেয়েরা যাচ্ছে ঘুরেফিরে।
সাঝেরবেলা কুয়াশারা আসে খেলার ছলে
গভীর রাতে মাটি ছুঁয়ে বেড়ায় দলে দলে।
সাদা নীলে মাখামাখি আকাশ নুয়ে আসে
সকালবেলা ঘাসে ঘাসে মুক্তোদানা হাসে।
ঘরে বাইরে বউ ঝিয়েরা ব্যস্ত বিষম কাজে
নতুন বধূ কাজ ধরেছে আঁচল টেনে লাজে।
উপচে পড়ে চাষীর গোলা নতুন সোনার ধানে
শীত নবান্নে হাসি... বাকিটুকু পড়ুন









