somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

করোনা প্রকৃতির একটি স্বাভাবিক ক্রিয়া, মানুষের জন্য মহামারী

লিখেছেন চাঁদগাজী, ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩১



সৃষ্টিকর্তা নিজের সৃষ্টির উপর 'গজব' নাজেল করেন কিনা? লজিক্যালী ভাবলে, ইহা পরিস্কার যে, ইহা ভুল ধারণা; ধর্মীয় গ্রন্হগুলোতে সৃষ্টিকর্তা সম্পর্কে যেই বিশাল ধারণা দেয়া হয়েছে, তার মুলকথা হলো, সৃষ্টিকর্তা অন্তহীন ক্ষমতার আধিকারী ও উনি সীমাহীন দয়ালু; তা'হলে, এই সীমাহীন দয়ালু সৃষ্টি্কর্তা কি তাঁর সৃষ্ট সুন্দর মানবদের অসহায়ভাবে... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ৫৭৫ বার পঠিত     like!

'মাত্র কয়েক সেকেন্ডেই শনাক্ত হবে করোনা রোগী !' - সত্যিই কি তাই?

লিখেছেন সুদীপ্ত কর, ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:০৭

* অনেক বছর পরে লগইন করলাম। ভাবলাম কিছু পোস্ট করলে কেমন হয়। তাই দীর্ঘ ছয় বছর পরে সামুতে পোস্ট করলাম। নতুন কিছু না, গত কালকে ফেসবুকে দেয়া একটা পোস্ট।
-----


একাত্তর টিভিতে নিউজ করেছে 'মাত্র কয়েক সেকেন্ডেই শনাক্ত হবে করোনা রোগী !' এই কাজটার আপডেট আমি সপ্তাহখানেক আগে ফেসবুকে একজনের স্ট্যাটাস... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

কবিতাঃ শিরোনাম

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৮



তুমি খবর শুনেছো?
তুমি লুট হয়ে গেছো, বেদখল মনের অলিগলি।
ভিনদেশী আগন্তুকে ঘাঁটি গেড়েছে, প্রেমের তাবু ফেলি।
রাজ্যেশ্বরী তোমাতে তবে তার হুকুম চলে,
কুলুপ এটে তুমি মুখে!
ভালবাসার ছলাকলায় ভুলে গেছো সবটা সখি-
একাকিত্বে না, কতটাই ছিলে সুখে!

অস্ত্রের ঝনঝনানি, গোলাবারুদের ঘানি,
কোথায় তোমার সেই জৌলুশ?
বেদুঈনের ঝলক হাসিতে, চোখের পলকে, তাহার প্রনয়ে বেহুশ!

সৈন্যদল পাঠাও,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

আমরা আসলেই করোনা ভাইরাসের চেয়েও শক্তিমান

লিখেছেন খাঁজা বাবা, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩৫


ছবিঃ গুগল

পৃথিবীর অনেক বড় নেতা, রাজা বাদশা বা তাদের নিকটজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য ব্রীটেনের রানী ও রাজ পুত্র, প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী, থাইল্যান্ডের রাজা।
এছাড়াও ইরানের প্রায় ১০ শতাংশ এম পি, অনেক দেশের এম পি, মন্ত্রী, সেনাপ্রধান আক্রান্ত হয়েছেন।
কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সরকারী গুরুত্বপূর্ন পদে আছেন, এমন... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     like!

করোনা- প্রোটেকশন পদ্ধতি: কিছু কথা

লিখেছেন সরকার আলী, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৩


চীনারা এখন বলছেন: করোনা ভাইরাস মানব দেহের শ্বাস প্রণালীতে আক্রমন করে ঘন পিচ্ছিল মিউকাস তৈরী করে যেটা শ্বাস-প্রশ্বাসে বাধা দেয়, ফুসফুসে বাতাস যাওয়া ব্লক করে দেয়। তাই যেকোনো উপায়ে এই চেনেল বা রাস্তাটা সক্রিয় রাখতে হবে। চীনা করোনা ভাইরাস বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন: এই সমস্যা দূর করার জন্য আমাদের উচিত:

(১)... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!

শিরোনাম: করোনা

লিখেছেন জে.এস. সাব্বির, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১



চীন হতে শুরু করে
সারা বিশ্ব ঘুরে
কোথায় থামিবে সে-
মোরা কেউ জানি না।

বিশ্ব জগৎ জুরে
হায় হায় রব তুলে
কি বলিতে চায় সে-
মোরা কেউ জানি না।

দেশে আর মহাদেশে
নাই কোন ভেদাভেদ
ইউরোপ আমেরিকা
সব আজি বিচ্ছেদ

কেউ কারো নয়
আবার সবাই সবার
এক করোনায় তাহা
জানালো আবার

"যাহাই করো না কেন
যথেষ্ট নয়
দূরে থেকে এক হ্ও"-
করোনায় কয়।

"বাড়ী আছে গাড়ী আছে
থাকুক না ভাই
তুমিও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

পৃথিবী-তে জন সংখ্যা বেশি হওয়ার জন্য করোনা এসেছে জন সংখ্যা সিমীত করতে

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৮


আজ ক'দিন থেকেই একটা বিষয় আমার মাথায় খুব চাপ দিচ্ছে,আর সেটা হল হঠাৎ করে পৃথিবীতে করোনা কেন আসলো ।
যেমন ভাবনা তেমন গতিময় স্বপ্নরাজ । আরে ওই যে ওটাকে কি যেন বলে মনে হচ্ছে.......... না এখন মনে কথাটা মনে হচ্ছে না ।
যাই হোক কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা করলে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     like!

ওরে বাটপার...!

লিখেছেন আবদুর রব শরীফ, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৮

দেশে একযোগে চলিতেছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'পিপিই কই?'
.
মুরুব্বিরা বলেন, মশকারি এক জিনিস, ফাজলামো আরেক জিনিস!
.
সেতুমন্ত্রী বলেছিলেন,'করোনাভাইরাস প্রতিরোধে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।'
.
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলছিলেন, ‘পিপিই এসেছে, আসছে এবং আসতেই থাকবে। চিন্তিত হবার কিছু নেই।’ 
.
খবর আসলো, মেহেরপুরে পিপিই নেই, তাই চিকিৎসক স্বেচ্ছায় কোয়ারেন্টিনে!
.
অতপর আমাদের শুনতে হলো, পিপিই নেই, হাসপাতালে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!

কবিতাঃ করোনার করুণ চিত্র

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:১৫

করুণার কোন ইতিহাস অন্ততঃ করোনার নেই,
সে যাকে পাচ্ছে, তাকেই ধরছে,
গোপনে গোপনে ঢুকে যাচ্ছে,
অসতর্ক মানুষের নাকে, মুখে, চোখে।
সপ্তাহ খানেক পরে জানান দিয়ে যাচ্ছে,
আমি এসেছিলাম, ধন্যবাদ নেমন্তনের জন্য!

কোথাও কোথাও জ্যামিতিক হারে বেড়ে চলেছে
করোনাক্রান্ত সন্ত্রস্ত, অসহায়, আর্ত পীড়িতদের
ত্রস্ত হুইলচেয়ারের সারি, ছুটন্ত এ্যাম্বুলেন্সের নিনাদ!... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩২৯ বার পঠিত     ১১ like!

যেসব মুসলমান পশ্চিমা দেশে করোনা ভাইরাসের আক্রমনে খুশি হয়েছেন, তারা ভুল পথে আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৩



প্রথমতঃ কোন ভালো মুসলমান অন্য কোন মানুষের (মুসলমান/অমুসলমান) দুর্দশা দেখে আনন্দ পেতে পারে না।

দ্বিতীয়তঃ ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ)-এর উপর তায়েফে যখন আক্রমন হলো, তিনি আল্লাহর ফেরেশতাদের মানা করেছিলেন প্রতিশোধ নিতে। অর্থাৎ, আল্লাহ'র গজব থেকে তায়েফবাসীদের বাঁচিয়েছিলেন।

ইন্টারনেটে, তথাকথিত ইসলামের ধ্বজাধারীরা করোনা পরিস্থিতিকে আল্লাহ'র গজবের সাথে তুলনা করেছেন।... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

আমরা হারবো না

লিখেছেন সাইদুর রহমান, ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫



আবারো যুদ্ধ আমরা হারবো না
প্রতিপক্ষ কোভিড-উনিশ
তোরা সব্বাই ঘরে থাকিস
পালাতে বাধ্য ভয়াবহ করোনা।

আমরা বাঙালী হারতে জানি না
আসুক না কোভিড-উনিশ
কিছু ছুঁলেই হাত ধুয়ে নিস
দেখিস, পালাতে বাধ্য করোনা।

বাঙালীরা কিছুতেই পায় না ভয়
জানিস এ কোভিড-উনিশ
মুখে যার গাদা গাদা বিষ
সামাজিক দূরত্ব ওর পছন্দ নয়।

তোরা তাই দূরে দূরেই থাকিস
হৃদয়খানি হবে লাগালাগি
কষ্টগুলো করিস ভাগাভাগি
দেখবে, উধাও কোভিড-উনিশ।

যারা তবে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

জানপাখি একদিন বিজয় মিছিল হবে !!!

লিখেছেন সেলিম আনোয়ার, ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৬

জানপাখি!!!
________

সোনাপাখি,
আমায় ভালোবেসে
তুমি গতরাতে হয়েছিলে রাতজাগা পাখি,
ভালোবেসে তাই তো তোমায় আমি জানপাখি
বলে ডেকে থাকি,
সোনার মেয়ে রাত্রিশেষ____ মুদো ও আঁখি
অতঃপর গভীর নিদ্রা যাও প্রশান্তির নূপুর পায়ে
তাতে কী? সেখানেও পাবে শুধু এই আমাকেই
দেখিবে আমরা দু'জন সেথা প্রেমে মাখামাখি।
সোনার মেয়ে এই জীবনে ভরা বসন্ত যেন
ওগো তোমার উপস্থিতি, ঘুম ভেঙে তুমি দেখিবে
আমাকেই, আমি কবিতা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

প্রথিতযশা কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৩


কিংবদন্তি কথাশিল্পী,ও রাজনীতিবীদ সতীনাথ ভাদুড়ী। তাঁর সাহিত্যিক ছদ্মনাম ‘চিত্রগুপ্ত’। বাংলা কথাসাহিত্যের কয়েকজন লেখক আছেন, যারা সাহিত্য সমালোচকদের কাছে খুব প্রশংসা পেয়ে থাকেন তাঁদের রচনার শিল্পিত বৈশিষ্ট্যের জন্য, কিন্তু পাঠকসমাজে তেমন জনপ্রিয় নন। এই তালিকায় ওপরের দিকেই থাকবেন সতীনাথ ভাদুড়ী। তাঁর অন্তত দুটি উপন্যাসের নাম শিক্ষিত বাঙালির বেশিরভাগ জানেন, জাগরী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     like!

ছোটগল্প: তেলাপোকা কি কমলা খায়?

লিখেছেন ফয়সাল রকি, ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১৮



একটা তেলাপোকা ঘুরঘুর করে আশেপাশে। বিপলু খুব আগ্রহ নিয়ে ঘরের ঠিক মাঝ বরাবর একটা কমলা রেখে অন্য এককোণে মেঝেতে পাতা তােষকে বসে তেলাপোকার ঘােরাঘুরি দেখে। তেলাপোকাটা একবার কাছাকাছি আসে আবার সরে যায় কিন্তু কখনো কমলাকে স্পর্শ করে না। বিপলু ভাবতে থাকে, ‘আচ্ছা তেলাপোকা কি কমলা খায়?’ এ প্রশ্নের উত্তর... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৯৬ বার পঠিত     like!

সম্ভবত আর সবক্ষেত্রের মত করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়েও আমরা WHO এর গাইডলাইন বাদ দিয়ে অন্ধের মত ভারতকে অনুসরণ...

লিখেছেন রানা আমান, ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:১০

সম্ভবত আর সবক্ষেত্রের মত করোনা ভাইরাস প্রতিরোধ করতে গিয়েও আমরা WHO এর গাইডলাইন বাদ দিয়ে অন্ধের মত ভারতকে অনুসরণ করছি । যদি তাই হয়ে থাকে তবে তার ফলাফল কি ?এক্ষেত্রে নিজস্ব বিবেচনা বোধ খুবই দরকার ছিল ।
নিচের খবরটি পড়লে একটু হলেও মিল খুজে পাওয়া যাবেই । (আজকের আনন্দবাজার... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৪৫৮ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য