শহিদমিনার
ফেব্রুয়ারি বছর ঘুরে আসবে যখন একা,
শূন্য বুকে জাগবে আবার পুষ্প দানের ঠেকা।
মুক্ত পায়ের ঐকতানে সেই পুরাতন গীতে
বুলির ছটায় ছুটব মোরা ফেব্রুয়ারির শীতে;
পুষ্প মালা দিতে।
শীতের কাঁথা নীচেয় ফেলে তীব্র শীতের ভোরে
মুক্ত পায়ে পৌঁছে যাওয়া শহীদমিনার-দোরে—
এটাই কি কম ত্যাগের কথা বর্তমানের দেশে?
এখন কি আর সময় আছে রক্তদানের, হেসে?... বাকিটুকু পড়ুন






