কী কামে তুমি লিখো
কোথায় যেন এক খামতি থাকি যায় তোমার লিখায়
কিছু হিজিবিজি দাগ থাকি যায় যেন কোঁকড়া চুলের লাহান
আমি তারে টের পাই, ঠাহর করবার পারি, কিন্তু পারি না ধরবার।
এতো কাছাকাছি আহি, এতো মশগুল থাহি শিরায় উপশিরায়
অন্তরের লহু খালি উথাল পাথাল টগবগায়,
একটা বাজপাখি হুউউউউউস শিস দিয়া যায় কানের গহীণে
নখের ডগায় সব ইচা মাছ খলবল... বাকিটুকু পড়ুন










