তোমার আমার বসন্তদিনে

বসন্তদিনে এসেছিলে তুমি
অনেকটা ভালবাসা নিয়ে
সাহস করিনি মূল্য দেইনি
ভুল করেছি ফিরায়ে দিয়ে।।
জীবন ছিলো আঁধার কালো
তুমি ছড়াতে চেয়েছিলে আলো,
বন্ধু তুমি কেমন আছো ?
নিশ্চয় অনেক ভালো।।
পথ চলার এই জীবনের বাঁকে
শত শত ভুলের পংতিমালা
সময়ের প্রয়োজনে গড়িয়েছে
হাজার বেদনা অশ্রু জ্বালা ।।
ভুলে গেছি মুখ ,তবু লাগে সুখ
এখনো রেখেছি মনে তারে,
জীবন বদলায়, সময় বদলায়
স্মৃতি কভূ ভোলেনারে।।
বাকিটুকু পড়ুন












