somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

"ইচ্ছে যত"

লিখেছেন মনির হোসেন মমি, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭



আমি কবি হতে আসিনি
আসিনি সাহিত্যিকের কোন নামজাদাঁ হতে
এসেছি আমি দুঃখিদের অঙ্কুরে ঝড়ে যাওয়ার কথা শুনাতে
বিশ্ব ব্রাহ্মন্ডে নির্যাতীত মানুষের মনে শান্তির পরশ বুলাতে,
আমি কবি হতে আসিনি,
এসেছি আমি দুঃখীনি মায়ের দুঃখ ঘোচাতে।

আমি কবি হতে আসিনি
আসিনি অসার শব্দে মুদ্রিত বইয়ের পাতায় পাতায়
ব্যাবসায়িক ধান্দায়,
এসেছি আমি শোষিতের মনকে নাড়াতে,শব্দকে জাগাতে বাক্যকে নাচাতে
জানান দিয়ে যাই,
আমি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

নিস্তব্ধ মানবতা।

লিখেছেন নিত্যন চক্রবর্তী।, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪



মনের ক্ষুধা মেটাচ্ছে কেহ,
কেউবা পেটের ক্ষুধায় ক্লান্ত।
মানবতা আজ লুটায়ে কাঁদিছে,
হায়! আমার বিধাতা কি জানত?

কেহ কি ছিল না তাকানোর?
ওই পথ শিশুর পানে।
মানবতা আজ ফেটে চৌচির,
পৈশাচিকতার বানে।

কত বেলা না কাঁদিয়া ফিরিছে,
চেয়ে দু-মুঠো অন্ন।
সীমান্তেতো আমারাই বাড়িয়েছি হাত ওই,
রোহিংগা শিশুর জন্য।

অন্যের ঘরে প্রদীপ জ্বেলে ,
নিজের ঘরটাই শূন্য।
এতেই নাকি স্বর্গে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

চৈতা পাগল

লিখেছেন পবন সরকার, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭


পবন সরকার

চৈতা পাগল পৈতা গায়ে
আসছে নাকি এদিক
মাথার মধ্যে কিচ্ছু নাই তার
হয়েছে সে বেদিক।

বামন সেজে আমন ধানে
দিচ্ছে এবার মই
এই নিয়ে তো পাড়া জুড়ে
চলতেছে হইচই।

সবাই যখন বাঁধা দিচ্ছে
চৈতা গেল ক্ষেপে
হুঙ্কার দিয়ে বলল কথা
উঠল সবাই কেঁপে।

ধমক শুনে বলদগুলোও
দৌড়ায় ধানের মাঝে
চৈতা তখন মনের দুখে
লাগল ক্ষেতের কাজে।

ছবি ঃ ইন্টারনেট বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

নিষিদ্ধ হওয়ার পর তোমাদের করণীয়

লিখেছেন আখ্যাত, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১


শুধু সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যেই স্বাধীনতাবিরুদ্ধরা নিষিদ্ধ হবে। তোমাদের সম্পদগুলো সব জব্দ হবে। তোমাদের সন্তানগুলো সব বেকার হবে। নতুন কোন চাকরিতে তোমাদের DNA ধারীরা অনুপ্রবেশ করতে পারবেনা। তোমরা তখন কী করবে তা ভগবানই জানেন। তবে আমার পরামর্শ হলো, তোমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, অনুগত ও যত্নশীল থাকবে। এটা... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

||প্রয়োজনীয় যেটুকু!||

লিখেছেন ইমরান আল হাসান, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭



দরকার পড়লে ভালোবাসি বললাম,
প্রয়োজন ফুরালে মন গিলে খেলাম।
ভালোবাসি ভীষণ, প্লীজ বিশ্বাস কোরো অগাধ,
আর একটু মাত্রা বাড়াও,
এবার মন চিবিয়ে-পিষিয়ে খাবো-
এই আমার চিরন্তন স্বাধ!

সিগারেট ফেল, ফিরে এসেছি আবার
বিছানা মেলো, শরীরে আমার ভালোবাসার চর জমেছে।
এসেছিতো! ঢেলে দাও মদ।
দেরীর স্বভাব ছাড়ো-
"জানোনা ভালোমি আমার সহ্য নয়?"
এবার মন থেতলে পান করবো-
এই আমার চিরন্তন স্বাধ!

থাকার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

দোয়া কবুল, মানবতা ও মহান আল্লাহ্!

লিখেছেন গাজী ইলিয়াছ, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

মানুষের বা এতিম অসহায় শিশুদের মানবেতর করুন জীবনের পাশে আপনার আমার দোয়া কতটুকু কবুল করবেন তা একমাত্র মহান আল্লাহ তিনিই ভালো জানেন! আমি দোয়া কবুলের জন্য মানবিক তাবলীগকেই আসল এবাদতের শীর্ষতম ধাপ মনেকরি। আমার বাস্তবিক গবেষণায় মানবিক তাবলীগে আমি মহান আল্লাহ ,প্রকৃতি ও প্রাপ্তির মধ্যে দারুণ এক যোগসূত্রের খোঁজ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

সাম্প্রতিক বাস্তবতা!!

লিখেছেন মোঃ পলাশ খান, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১


দেলোতন নেছা, গ্রামঃ ডগ্রী বাজার, পূর্ব কান্দি, উপজেলাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুর। ছেলে জামাল দুই সন্তান রেখে পরলোকগমন করছে, ছেলের বউ দুই সন্তানকে তার কাছে রেখে চলে গেছে। কিন্তু তারই বা কি সাধ্য আছে ছেলের দুই সন্তানকে মানুষ করে তোলার। মাত্র ৪ শতাংশ জমির উপর একটা বাড়ী ছাড়া আর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

কালের সাক্ষী

লিখেছেন লিখন ০৩, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০



আমারও বাসনা হয় ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় ভিজতে
একাকী চাঁদের সাথে কথা বলতে মায়াবী পর্দাকে সরিয়ে
সোনালী ডানার চিলের উপর ভর করে তার কাছে ছুটে যেতে।
লোবানের গন্ধ নিয়ে যেখানে চাঁদ স্থবির
স্তব্ধতা যেখানে বেহালার করুন রাগিণী
বাস্তবে না হোক স্বপ্নের খেয়া ঘাটে ভেড়াব আমার তরী।

জোনাকিরা যেখানে দল বেধে ছুটে যায়,
সেও... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     like!

মাতৃভাষা শহীদ দিবসে

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩



১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি (৮ ফাল্গুন, ১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে আবুল বরকত, আব্দুল জব্বার, আবদুস সালাম সহ কয়েকজন তরুণ শহীদ হন। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

সুখ গুলো সব রিক্সার চাকায় আর রেস্টুরেন্টের প্লেটে বাসা বেঁধেছে ...

লিখেছেন সজীববুরী, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯



সুন্দর কুয়াশা ঢাকা সকালে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ হেঁটে যাবার কথা ছিল। কথা ছিল ঝুম বৃষ্টিতে বারান্দার এক কোনে গুটিসুটি মেরে বসে তোমার হাতে হাত রেখে বৃষ্টির ছোঁয়া গায়ে মাখার। কথা ছিল এক থালায় বসে সকালের নাস্তাটুকু ভাগাভাগি করে খাওয়ার। বাস্তব জীবনে দিনের ক্লান্তি ভর করে যখন রাত... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     like!

লাইট চিত্রের সামনের পিছনের দৃশ্যগুলি

লিখেছেন সামিয়া, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪



ক্যালিপ্যাটিয়া-ভিত্তিক ফটোগ্রাফার এবং গ্রাফিক ডিজাইনার ক্যালব কাস্টেলন তার ডিজিটাল ফটোগ্রাফির মাধ্যমে দেখান যে আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তার সবকিছু বিশ্বাস করা উচিত না এবং নিখুঁত ফটোগুলির পিছনে সত্যতা কি হতে পারে তা তার কাজের মাধ্যমে প্রকাশ করেন, তিনি তার টিভি ও মোবাইল স্ক্রিন ব্যাবহার করে তোলা চিত্র... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৪৭৮ বার পঠিত     like!

ষষ্ঠ ইন্দ্রিয় - The 6th Sense "নীরবতা ভেঙে আওয়াজ তুলি, সুরক্ষিত শৈশব নিশ্চিত করি"

লিখেছেন রায়হানুলহক, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

সংগঠনটির স্লোগান: ‘নিরবতা ভেঙে আওয়াজ তুলি, সুরক্ষিত শৈশব নিশ্চিত করি।

লক্ষ্য ও উদ্দেশ্যগুলো:
১. শিশু যৌন নিপীড়ন বিষয়ক সচেতনতা তৈরি ও নিপীড়িতদের আইনি সহায়তা দেয়া।

২. যৌন হয়রানী বিষয়ক সচেতনতা তৈরি ও নির্যাতিতদের নিয়ে কাউন্সেলিং করা।

৩. আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা।

৪. বাল্যবিবাহ ও ঋতুকালীন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি।

৫. শিক্ষা প্রতিষ্ঠানে ‘সেইফ জোন’ প্রতিষ্ঠা।

৬. নিপীড়ন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

ছড়া

লিখেছেন মোহাম্মদ বাসার, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

ছড়াঃ

জীবন খানাই বেশী দামী

সাতসকালে মুরগী বোঝাই একটা গাড়ি
যাচ্ছে যে যেই তোমার বাড়ির পথটা ঘেঁষে,
মুরগীওয়ালাও একদা ছিল তোমার প্রেমিক
তবু তুমি মুরগীগুলোই দেখছিলে বেশ মুচকি হেসে।

মোসলমানের পাখির প্রতি ভালবাসা
শখের নামে হিসেব কষে মুরগী পোষা
এইকথাটি বিশ্বভূমে সবাই জানে,
জেনে-শুনেই সহজ পথেই তুমি গেলে
প্রেমিক বাদে মুরগী খানাই বেছে নিলে
জানটা যখন মিলাতে হিসেব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

কলমা নসিব করো

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭


করুণা করো ওগো আল্লাহ্‌ মাবুদ দয়াময়,
আমার মরণকালে যেন কলমা নসিব হয়!
মালাকুল মউত আসার আগে করো খাঁটি মুমিন,
কবর বাসের দিনগুলো মোর না হয় যেন কঠিন!

সিজদারত অবস্থাতে আমার মৃত্যু দিও,
এই অধম বান্দাকে তোমার জান্নাতেতে নিও!
পবিত্র রমজানের কোন প্রিয় শুক্রবার,
রাজী খুশী হয়ে রূহ নিয়ে নিও আমার!

তাঁর আগে সব গুনাহ গাথা করো প্রভু মাফ,
তওবা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

চাকরির ভুয়া বিজ্ঞপ্তি

লিখেছেন Subdeb ghosh, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

দেশের শীর্ষ লেভেলের
পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি কেন
ছাপানো হয়???চাকরির ভুয়া বিজ্ঞপ্তি
দিয়ে চাকরি প্রত্যাশীদের
কাছ থেকে কোটি টাকা
হাতিয়ে নেয় প্রতারক চক্র।
সংঘবদ্ধ চক্র ভুল ঠিকানা
দিয়ে ধরা ছোঁয়ার বাইরে থেকে
অদৃশ্য ভাবে বিপুল অঙ্কের
অর্থ হাতিয়ে নেয়।
এসব ধোকায় ভুক্তভোগী আবেদনকারী!
গণমাধ্যমেরও উচিত বিজ্ঞপ্তি প্রকাশের আগে যাচাই
করা।
এ ধরনের বিজ্ঞপ্তি ছাপানো থেকে
বিরত থাকায় গণমাধ্যমের নৈতিকতার
ভিতরে পড়ে।
এ নিয়ে অভিযোগ করার কি
কোন উপায়... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য