হয়তো অনেকদিন পরে
হয়তো অনেকদিন পর কোন এক স্টেশনে
পড়ন্ত অলস বিকেলে হঠাৎ দেখা হবে আমাদের
মোটা ফ্রেমের চশমাটা সেদিন হতে থাকবে আড়াল
গোঁড়ায় পাক ধরা তোমার একগুচ্ছ এলোচুলে।
তুমিও হয়তো আমার দিকেও প্রখর দৃষ্টি দিয়ে
খুঁজতে থাকবে বিবর্তন কপোলের প্রতিটি ভাঁজে
এভাবে কেটে যাবে বাকরুদ্ধ কিছু সময়
তারপর, চেতন ফিরবে মোদের কোন এক কর্কশ স্বরে!
কেমন আছো? এই সহজ প্রশ্নটাই... বাকিটুকু পড়ুন









