ঈর্ষার পাশে তুমিও জুঁইফুল

এক রাষ্ট্র মেঘ
চোখ খুললেই মেঘ হয়ে যায় সমগ্র পাখিশাস্ত্র…
আকাশ মুখস্থ করতে— জানতে হয় মেঘ, পাখি এবং আঙুলের জীবন।
ক্লাসঘরে, কে যেন একবার চিৎকার ক’রে বলেছিল—
অন্তত একটা জানলা থাকা উচিত ছিল
পৃথিবীর গায়ে…
সমস্ত স্কুল সেদিন ফিরে গিয়েছিল মেঘেদের ডাকবাক্সে
আর তাকে পাখি ভেবে কেউ কেউ খাঁচা কিনে এনেছিল
খাঁচা
এবং
জানলার
মধ্যে
পার্থক্য
শুধু
রাষ্ট্রবিজ্ঞান
সঙ্গম মুহূর্তে তবুও বন্ধ হয়ে যায়... বাকিটুকু পড়ুন










