বিম্বিত মুখোশে
পর্দাটা টানলেই জানালার পৃথিবীতে,
ক্লান্ত চোখের ঘুমে তন্দ্রার আলো নামে।
স্যাঁতস্যাঁতে আকাশের ফাটল দেয়ালে,
সরীসৃপের মতো নগণ্য বাঁচার আশায়,
প্রতিক্ষণ খুজে যাই অদৃশ্য ফোঁকর।
পুরনো খামের ছকে নিজেকে লুকিয়ে,
আঁধারী আড়ালে ঢেকে তাকাই সঙ্কোচে,
ছায়ার নিসর্গে খুঁজি তাগিদ বাঁচার।
মুখোশটা পড়ে নিয়ে নির্ভুল কৌশলে,
এড়িয়ে শিকারি চোখ ব্যস্ত রাস্তায়,
গাঁ বাঁচিয়ে গলিপথে, তোমাদের আড়ালে,... বাকিটুকু পড়ুন










