somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

পলাতক শব্দেরা...

লিখেছেন শিখা রহমান, ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮



কবিতার যে পংক্তিরা পলাতক,
থাকুক ফেরারী তারা।
কোন একটা নিরালা দুপুর যখন
রোদের গন্ধ মেখে উড়ে যাবে বিকেলের দিকে,
চিলেকোঠার নির্জনে একজোড়া বোবা ঠোঁটে
জিভের নরমে আমি বুনে নেবো
রোমাঞ্চকর কাব্যকথা।

যে শব্দরা ছড়িয়ে গেছে পথে ঘাটে বন্দরে প্রান্তরে,
থাকুক ভ্যাগাবন্ড তারা।
কোন এক দমকা হাওয়ার দিনে,
কারো উস্কুখুস্কু ঝাঁকড়া চুলের অরন্যে,
আঙুলে চিরুনিতে আমি খুঁজে নেবো তাদের।... বাকিটুকু পড়ুন

৬৮ টি মন্তব্য      ৮১৩ বার পঠিত     ২০ like!

কথা দিচ্ছি

লিখেছেন সামিয়া, ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১



আঘাত যদি কারো কারো
ভালোবাসার পুরস্কার হয়;
তবে অপমানও একই অংশের অংশীদার
কি বলো?

তুমি যদি বোঝো
একাকী দুর্বল মানুষকে
রণ-হস্তি, অশ্বারোহি, অস্ত্র-সজ্জিত সৈন্য সামন্ত,
আর গোলা বারুদের সামনে ফেলে
সরে পরাটা অন্যায়।

যদি স্বীকার করে নাও নিজের দুর্বলতা
যদি বিশ্বাস করো তোমার ভুলগুলো,
যদি থেমে যাও অপরাগতায়,
যদি বিলম্বিত শ্বাসকষ্ট তোমায়... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩৭৭ বার পঠিত     like!

ডোডো এবং আবেডিং জাবেডিং

লিখেছেন বাকপ্রবাস, ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯




ডোডো
=-=-=-=
ডোডো পাখী ডিম পাড়ে
খায় বসে জানোয়ার
ধ্যুরধ্যুর ছ্যাইছ্যাই
তাড়ায় এসে আনোয়ার।

ডিমটাতো হাত ছাড়া
ডোডো খোদ বেশতো
ভূনাভূনা ঝোলঝোল
খেতে বসে শেষতো।

আহাআহা ডোডো পাখী
ডিম খেল জানোয়ার
তায় দেখে কেঁদে মরে
পাখীপ্রেমি আনোয়ার।
---------------------------------------------
ব্লগার মোঃ মাইদুল সরকার view this link ভাই এর পোষ্টে পেলাম ডোডো পাখী, সেখানে কমেন্ট দিতে গিয়ে ছড়া হয়ে গেল তায় কৃতজ্ঞতা সরকার... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ৩৫৮ বার পঠিত     like!

বিংশ শতাব্দীর আধুনিক বাংলার অন্যতম প্রধান কবি জীবানানন্দ দাশের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯


বিংশ শতাব্দীর আধুনিক বাংলার অন্যতম প্রধান কবি জীবানানন্দ দাশ। মর্মগত, সুমিত, নিরাবেগ ও সুস্থির গদ্যরীতির জন্যে তিনি বিশিষ্ট। গ্রামবাংলার ঐতিহ্যময় প্রকৃতি তাঁর কাব্যে রূপময় হয়ে উঠেছে। আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংশয়ের চিত্র তাঁর কবিতায় দীপ্যমান। স্বচ্ছ, সুন্দর, শান্ত ও স্নিগ্ধ রোমান্টিক কবিতার স্রষ্টা হিসেবে তিনি স্মরণীয়... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩২৬ বার পঠিত     like!

হায়রে আরব দেশ

লিখেছেন মিসবাহ উদ্দিন সুমন, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪



দাদা ভাই শুরু করে
নাতি করে শেষ
ধর্ষিতা নারী কাঁদে
হায়রে আরব দেশ।
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

ডোডো বিলুপ্ত পাখি যা এখন এক প্রকার গালি (রম্য-রঙ্গ-০৯)

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১



ডোডো পাখি সম্পর্কে প্রথম জানি হাইস্কুলের ইংরেজী পাঠ্য বইয়ে, ঠিক কোন ক্লাশে থাকতে পড়েছি এখন আর তা মনে পড়ছেনা। ব্লগে এই শব্দটার প্রচলন করেন ব্লগার চাঁদগাজী সাহেব। এটি ওনার পছন্দের কোন শব্দ কিনা জানি না। কিন্তু কাউকে তুচ্ছ, তাচ্ছিল্য কিংবা অপমানার্থে এই ডোডো শব্দটি ব্যবহৃত হচ্ছে ব্যপক ভাবে... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৭২২ বার পঠিত     like!

দেশের পুলিশের অবস্থা

লিখেছেন ব্লগার খাইরুল ভাই, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

কিছুক্ষন আগে জনৈক ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে, উনার বাড়িতে সেনাবাহিনীর তদন্ত টিম গিয়েছিল ভেরিফিকেশন এর জন্য। সেই প্রেক্ষিতেই বলছি।
আমি গত 7 বছর ডিফেন্স মসজিদে প্রতি রমজান মাসে তারাবির নামাজ পড়াচ্ছি। ২০১১ Six East Beangal Regiment, 2012 BNS Saheed Moajjem, 2013-2017 DHAKA CMH Mosque...
প্রতি বছর ই এভাবে ভেরিফিকেশন আসে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৫৮ বার পঠিত     like!

আওয়াবিনের নামাজ পড়া বিদআত

লিখেছেন কে ত ন, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

দেশের দক্ষিণাঞ্চলে পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে অবস্থিত শরসিনা দরবার শরীফ। দেশের দক্ষিণাঞ্চলের বিরাট এলাকা জুড়ে আছে তাদের ভক্ত আশেকান। সন্দেহ নেই নদী বিধৌত ঐ অঞ্চলে ইসলাম প্রচারে এই দরবার শরীফের অসামান্য অবদান আছে। কে জানে তারা যদি ঐ এলাকায় ইসলামের ব্যাপক প্রসার না ঘটাতেন, তাহলে ৪৭ এর দেশভাগের সময় বরিশাল, ফরিদপুর... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩১৩৯ বার পঠিত     like!

শীতের আগমনী শুভেচ্ছা

লিখেছেন তারেক_মাহমুদ, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০

শীতের আগমনী সকাল। গত কয়েকদিনের শেষ রাতের হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই।প্রকৃতি তার সব আয়োজন সম্পন্ন করে শীতকে স্বাগত জানানোর জন্য। কলাপাতার ফাক দিয়ে উঁকি দেওয়া সূর্যের স্নিগ্ধ কিরন,সবুজ ঘাসের উপর হীরক খন্ডের মত শিশিরকণা,ভোরের কুয়াশা, সবকিছুতেই যেন শীতকে স্বাগত জানানোর প্রস্তুতি।

এখন আর... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ১৬৯৯ বার পঠিত     like!

.... যে বিদায় শূন্যে বিদীর্ণ করে দেয় .... কবিতা সংকলন অক্টোবর-১৮, - ৩য় সপ্তাহ, .... উৎসর্গ অাইয়ুব বাচ্চু ....

লিখেছেন বিজন রয়, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৫



আমরা চিরতরে হারালাম সহস্র হৃদয়ের চির উজ্জ্বল "সঙ্গীতপ্রদীপ" প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে। এ সপ্তাহের এই কবিতা সংকলন উনাকেই উৎসর্গ করা হলো। তাই প্রথমেই উনাকে নিয়ে লেখা ব্লগে পোস্টকৃত কবিতাগুলো তুলে দিলাম। আর সঙ্গত কারনেই এ সপ্তাহে পুরানো ব্লগারদের কবিতা উল্লেখ করলাম না।

আইয়ুব বাচ্চু স্মরণেঃ
সুরের মূর্ছনায় বেদনার্ত হতে হতে সহস্র... বাকিটুকু পড়ুন

৭৮ টি মন্তব্য      ১১৯১ বার পঠিত     ১৭ like!

'ইমালসিফায়ার' খাদ্যে ব্যবহৃত এই উপাদানটি সম্পর্কে জানা প্রয়োজন। কারন, এটি ব্যবহারের ফলে হালাল খাদ্যও হারামে পরিনত হয়ে যেতে পারে।

লিখেছেন নতুন নকিব, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪



কৌটায় রক্ষিত ইমালসিফায়ার

ইমালসিফায়ার কী? ইমালসিফায়ার বহুল ব্যবহৃত একটি খাদ্য উপাদান, যা প্রায় সবধরনের শুষ্ক খাদ্যে ব্যবহৃত হয়। বিশেষ করে বিস্কুট, কেক ইত্যাদি খাদ্য দ্রব্যে এটির উপস্থিতি বেশি থাকে। এছাড়া অন্যান্য খাদ্য তৈরিতেও এই উপাদানের ব্যবহার লক্ষ্য করা যায়। ইমালসিফায়ার সম্মন্ধে উইকিপিডিয়াতে বলা হয়েছে-

'An emulsion is a mixture of... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৬৯৮৩ বার পঠিত     like!

জীবন থেকে একটুখানী

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫



ক'দিন সারভাইভালের মতন আদিম জীবনে আগুন, পানি, আলোবিহীনে কাটিয়ে বেশ একটা নতুন অভিজ্ঞতা হলো। তাও শহরে জীবনের কিছুটা ছোঁয়া ছিল বোতলের পানি আর রান্না করা বক্সের খাওয়ারে প্রথমদিন কাটল। দ্বিতীয় দিন ফাস্টফুডের কেনা খাবারে দিয়ে চলে গেলো কোন রকমে। আর তার পরদিন খান কতক বিস্কুট, ফল আর চিপস... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৫৪ বার পঠিত     like!

একটি বাউল গান [] তোমার কোনো পরিচয় নাই

লিখেছেন ফকির ইলিয়াস, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৮




একটি বাউল গান [] তোমার কোনো পরিচয় নাই
© ফকির ইলিয়াস
......................................................................
তোমার কোনো পরিচয় নাই,
আমি যদি ডাক না দেই
আমি তোমার ছবির বাহক
সাথেই আছি- কোথায় নেই!

১। সব কর্তৃত্ব আমায় ঘিরে
পাপ আর পূণ্যের সব বিচার,
তোমার হুকুম পালন করি-
আমার তো নাই অধিকার,
আমি ছাড়া তুমি বেকার,
লুকিয়ে আছ আলোতেই ।।

২। যুগে যুগে তোমায় খুঁজে
করছে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

জামায়াতী বামাতি এক আদর্শ।

লিখেছেন মেহেদীহাসান-, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৭

আওয়ামী বিরোধী হিসেবে জামায়াতী আর বাম দলের কিছু নেতাদের আদর্শ এক ও অভিন্ন।
*১৯৭৫ সালে জাসদের ষড়যন্ত্র ছিল ১৫ আগস্ট ট্রাজেডির পেছনে, ইন্ধন দিয়েছে স্বাধীনতা পরাজিত শক্তি।
*১৯৬৬ ছয় দফাও জামাতের মত বামরা বিরোধিতা করেছিল।
*১৯৭০ নির্বাচনে জামায়াত মুসলিম লীগের মত বাম দলের নেতারা আওয়ামীলীগ কে ভোট না দিতে কাজ করে।
* মুক্তিযুদ্ধের... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৮৯ বার পঠিত     like!

নটবর এখন চেতনাবাঁজ (নটবর সিরিজের কবিতা)

লিখেছেন আব্দুল্লাহ্ আল মামুন, ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

নটবর এখন চেতনাবাঁজ
===========
বারবার চেতনা বদল করে যারা।
গুটিবাজ বুদ্ধিজীবী তারা।


যেখানেই মধু পায়, চাটতে চলে যায়।
চেতনার হাড়িকেন নিয়ে।
চাটুকার তারা, বুদ্ধি ব্যাপারী তারা।


ইহাদের বড্ড চতুর মন।
যার তার সাথে থাকে, সুযোগ মতন।
সুযোগসন্ধানী হয়ে চারদিকে ঘুরে তারা।
সুযোগ পেলে সব করতে রাজি আছে ইহারা ।

... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য