জনম
#
চোখের ভেতর ছুড়ে দিয়েছি জন্মান্তের মুখ
তোমরা এবার তাকাতে পারো
তোমরা এবার তাকাও
সরাসরি দৃষ্টি ফ্যালো দেখার
কায়ার ভেতর ভেসে উঠলাম- এই যে দ্যাখো- এই জন্ম
বাবার
চোখের ভেতর ছুড়ে দিয়েছি জন্মান্তের সুখ
তোমরা এবার তাকাতে পারো
তোমরা এবার তাকাও
সরাসরি দৃষ্টি ফ্যালো আশার
মায়ার ভেতর জেগে উঠলাম- এই যে দ্যাখো- এই জন্মও
সাবার
০৪.০৫.২০১৮ বাকিটুকু পড়ুন










