somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

টাইপ রাইটার / হাসান ইকবাল

লিখেছেন হাসান ইকবাল, ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

পলেস্তারা কষে পড়া পুরনো দালানে কতযুগের শ্যাওলা
লালচে ইটগুলো যেন কত কালো সময়ের স্বাক্ষী
জমে উঠেছে এখানে আমাদের মহকুমার অফিসপাড়া।
বাজার পেরিয়ে সাবরেজিস্টারের কার্যালয়,
ঝুলে পড়া ডাকঘরের বাকসো ঘেষে
সোনা ফকিরের কবর হয়ে উঠেছে মাজার।
খোদাই করা বড় সাইনবোর্ডে ধুলোর পরতে
কয়লার কালিতে লেখা বাড়ন্ত প্রেমিকের যুগলনাম
"সুজন+ললিতা (আই লাভ ইউ) ১৯৮৬।"


শিমুলতলী পেরিয়ে বড় কলতলা, তারপর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     ০ like!

উপলব্ধি

লিখেছেন খামচি বাবা, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

বিশেষ দ্রষ্টব্যটা পূর্বেই বলে নেই..
আমি নিতান্তই সিঙ্গেল। তাই বলে কখনো ডাবল হবোনা এমনটি নহে। সুতরাং ডাবলতত্ব নিয়া কিছু বকা আমার জন্য গুরুচন্ডালী দোষ হবেনা।

পুরনো সাহিত্য প্রেম জেগে উঠতেই রবি ঠাকুরের গল্পগুচ্ছ সামনে পরলো। ৮/১০ টা গল্প পরতেই দুটো গল্পের ভাব এ মিল খুজে পেলাম। পয়লা নাম্বার আর নষ্টনীড়।

উপলব্ধি যা হোলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     ০ like!

শীত সকালে কড়কড়া ভাত

লিখেছেন প্রামানিক, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১


শহীদুল ইসলাম প্রমানিক

শীত সকালে আমন ধানের
কড়কড়া ভাত পাতে
দেশি পিয়াজ, রসুন পাতা
টুকরো করে তাতে

পোড়া মরিচ অল্প লবন
সাথে সরষের ফুল
এক সাথ করে দিবে ডলা
করবে নাকে ভুল।

ঠান্ডা ভাতের দলাগুলো
মাখিয়ে নিয়ে তাতে
রোদের উল্টো দওয়ায় বসে
খাবে নিজের হাতে।

দেখবে তখন কড়কড়া ভাত
হায়রে কি যে মজা!
দুত্তুরি ছাই পোলাও কোরমা
কিসের খাজা-গজা?

তার সাথে ভাই একটু যদি
থাকে গাওয়া ঘি
দামী... বাকিটুকু পড়ুন

৮৪ টি মন্তব্য      ৮২৯ বার পঠিত     ১৩ like!

না-মানুষ

লিখেছেন নোমান প্রধান, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯



আমি প্রচন্ড ক্লান্ত হয়ে এখন হেঁটে বেড়াচ্ছি,
স্ব-চোকাঠ মাড়িয়ে খানিক অগ্রসর হয়েছি
চতুর্দিকে! ভুল হবেনা যদিবা বলি দশদিকে।

চেনা শহর জানা মানুষের সামাজিক সংসার,
যেন নড়তে ভুলে গিয়ে করছে সূর্যের আচার
না-মানুষ! বৃক্ষের মত মস্তিকহীন বাঁচা শিখে

তায় ফাঁকি দিতে বাধ্য হয়ে ত্যাগ করেছি ঘর
মেনে নিয়েছি অযাচিত জীবনে বৈশাখী ঝড়;
পানিতে ডুবে নিঃশ্বাস টানাই আজ খুব শ্রেয়!
এ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৪ বার পঠিত     ০ like!

ফেলানী হত্যাকাণ্ড : ৭ বছরেও বিচার হয়নি !

লিখেছেন মোরতাজা, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫



সাত বছরেও বিচার হয়নি ফালানী হত্যাকাণ্ডের। হবে বলেও মনে হচ্ছে না। বিএসএফের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে দুই দফা বিচারে ফেলানীকে গুলি করে হত্যায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেয়।

এরপর 'ন্যায়বিচার' চেয়ে ভারতের সুপ্রিম কোর্টে পরপর দুটি রিট করা হলেও আজও শুনানি হয়নি। এ অবস্থায় আসছে ১৮ জানুয়ারি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     ০ like!

আঁতর আলী সমাচার

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

খুব ভালো নেই খুব ভালো নেই
বিরূপ আবহাওয়া
শীতে কাতর আঁতর আলীর
হয়না কোথাও যাওয়া।

জীর্ণ ঘরে শীর্ণ দেহ ছেঁড়া কাঁথার তলে
আষ্টমুখের সংসারে তার দুখের আগুন জ্বলে।
কেউ নিল না কেউ নিল না আঁতর আলীর খোঁজ
উপোস থাকে আঁতর আলী কষ্ট করে রোজ।

এমনি কতো আঁতর-কাতর শীতের কোলে হারায়
কেউবা তখন উড়ায় ফানুস কেউবা পাশে দাঁড়ায়। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     ২ like!

শীতের কলঙ্ক //

লিখেছেন তাওিহদ অিদ্র, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২০





মা একা আছেন চৌদ্দবছর
স্বামী নাই;গাছপালার দিকে তাকালেই ঋতু বুঝতে পারেন
নতুন বছর আসলে আগে বাংলা ক্যালান্ডার খোঁজেন।
যতদিন তার স্বামী ছিলেন আমরা পিতা হারা হইনি
সপ্তাতে বা মাসে মাঝিরঘাট থেকে আসতেন স্টিমারে
দু-একদিন তাকে সঙ্গ দিতেন
৩৭সাবান চিনিচা-পাতা সব শুকনো মুদির বাজার সাথে আনতেন;কোন কোন সময় একটু বেশি থাকলে
সপ্তাহের দু-দিনের বাজারে একদিন যেতেন;পিতার একটা অহংকার... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     ২ like!

আমার শৈশব স্মৃতি: টাইপ মেশিন পর্ব

লিখেছেন জাহিদ অনিক, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

অনেকক্ষণ ধরে কিবোর্ডে হাত দিয়ে বসে আছি; কি করে একটা শৈশব স্মৃতি লিখব সেটাই ভাবছিলাম। বাম হাতের কনিষ্ঠা একবার কিবোর্ডের উপরে রেখে কিছু-একটা লিখে দ্রুতই সেটা কেটে দিলাম। এবার ডান হাত দিয়ে শুরু করলাম।
সেমিকোলন এল কে জে - এ এস ডি এফ --- কিছুই লেখা যাচ্ছে... বাকিটুকু পড়ুন

৮৮ টি মন্তব্য      ১৫৩৪ বার পঠিত     ২৩ like!

ছোট গাঁয়ে ছোট ঘর

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২


ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট আমাদের গাঁয়ে ছোট ঘর আছে,
ছোট পাখি গাহে গীত ছোট ছোট গাছে।
ছোট ছোট ফুল গাছে ছোট ফুল ফুটে,
ছোট গাঁয়ে প্রতিদিন পূবে রবি উঠে।


ছোট গাঁয়ে ছোট দিঘি পাড়ে তালগাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
রাজহাঁস দিঘিজলে কাটিছে সাঁতার,
আম কাঁঠালের বন গাঁয়ে চারিধার।


ছোট গাঁয়ে ছোট নদী বহে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     ০ like!

শেষচিঠি

লিখেছেন শরীফ বিন ঈসমাইল, ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১




প্রিয় মাধরী....!
আজ হতে শত সহস্র বছর আগের কথা; তোমার মনে আছে কি..?
মনে পড়ে সে দিন গুলো...?

জানো আমিও ভুলিনি না কিছুই....!
ভাল ভাল কোটি খানেক স্মৃতি আছে তোমার-আমার, আরে হ্যাঁ আমাদেরই।
আচ্ছা সেদিনের কথা মনে আছে...?
তুমি ভাবছো কোনদিন....!!

আরে বলছি আমি; চিনতে পারছো না ..?
তখনো বেলা পড়েনি, সকাল ১০ টা কি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০১ বার পঠিত     ০ like!

**সর্প প্রতিশোধ**

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫


সুযোগ বুঝে যে কোন প্রাণী তার উপর অত্যাচারের প্রতিশোধ নিতে তৎপর থাকে। সে বছর উত্তর বঙ্গে খুব কুয়াশা পড়েছিল শীতকাল আগমনের সাথে সাথে। আমরা ক'জন বন্ধু স্কুলে যাবার আগে কিছুটা সময় খেলা-ধুলা করছিলাম।

হঠাৎ একটা কাঁটাওয়ালা ছোট গাছে দেখি একটি মাঝারি আকৃতির সাপ শুয়ে আছে যেন রোদ পোহাচ্ছে। প্রথমে আমরা কেউ... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     ২ like!

আজ ফেলানী দিবসঃ ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর রক্তাক্ত সন্ত্রাসের শিকার ফেলানীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮


বিএসএফের গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় ফেলানীকে। ১৫ বছরের শিশু ফেলানী তার বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু কাঁটাতারের বেড়ায় কাপড় জড়িয়ে পা ফসকে ঝুলে পড়েছিল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৮ বার পঠিত     ০ like!

বন্ধুরে কই পাবো বল সখী

লিখেছেন নাঈম জাহাঙ্গীর নয়ন, ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১



বন্ধুরে কই পাবো বল সখী,
বন্ধু বিনে কাটে না রজনী।।

চোখ বুজিলে দেখি তারে
হাসি চন্দ্রমুখে,
ঘুম আসে'না তার বিরহে
হৃদয় শুধু পুড়ে।।
সকাল দুপুর সন্ধ্যা রাতি
তারেই শুধু ভাবি।
বন্ধু বিনে কাটে না রজনী।

সুখ বুঝিনা ভোগবিলাসে
বিষণ্ণতা প্রহর জুড়ে,
মন'টা অবুঝ ব্যথায় পুড়ে
ঘুমহারা রাত কাটে।।
হায়রে পাষাণ বিনোদিনী,
শিখাইল'কি পিরিতি।
বন্ধু বিনে কাটে... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ১০৬৬ বার পঠিত     ৭ like!

অশরীরী ভালবাসা - ইমরান ইভান

লিখেছেন এক অন্ধ কবি, ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

অশরীরী ভালবাসা
ইমরান ইভান (ফেসবুকে যুক্ত হোন)

অবন্তীকা শোন।
একটা মজার কথা বলি!
মানুষ বলে,
আমি নাকি তোমাকে হারিয়ে ফেলেছি!
তুমি কি কোন বস্তু যে তোমাকে হারাবো!
তুমিতো অশরীরী এক আত্মা,
যার মধ্য দিয়ে আমি বেঁচে আছি।

কি হাস্যকর, তাইনা!
আচ্ছা মানুষগুলো এত অদ্ভুত কেন!
শরীরী অস্তিত্বটাকে’ই মনে করে ভালবাসা।
এই যে তুমি হাসছ, তোমার পায়ের শব্দ, তোমার ঘন নিঃশ্বাস,
আমি সব স্পষ্ট... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২২ বার পঠিত     ০ like!

একজন উত্তম চাকুরিজীবির আবশ্যকীয় গুণাবলী

লিখেছেন ইছামতির তী্রে, ০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

শিক্ষা গ্রহণ শেষে আমাদের দেশের বেশীরভাগ মানুষ একটা চাকুরীর প্রত্যাশায় থাকেন। প্রায় সকলেরই প্রধান উদ্দেশ্য থাকে একটা সরকারী চাকুরিতে যোগদান করা। কিন্তু বাস্তবিক কারণেই সবার ভাগ্যে সরকারী চাকুরি জোটে না। অগত্যা তারা বেসরকারী কোন চাকুরিতে নিজেকে নিয়োজিত করেন। সরকারী-বেসরকারী চাকুরির বাইরেও কেউ কেউ ভিন্ন পথে নিজেদের জীবন গড়েন। এরা নিজেকে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৩৪২ বার পঠিত     ৬ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য