কাল মানে পরকাল
সালাউদ্দিন শাহরিয়া
কাল থেকে শুরু করবো আমি
পড়বো শুধুই পড়া,
আজকে একটু বিনোদন করি
পড়ি ছন্দ-ছড়া।
ছন্দ-ছড়ার নামে আমি বাকি
রাখলাম পড়া,
এখন আমি ভিডিও দেখি
কিসের ছন্দ-ছড়া।
কাল পড়বো বলে আমি প্রতিদিনই
ধরি নতুন বাহানা,
কালটা আমার পরকাল হবে
আজই আসবেনা।
কাজকে যদি বাকি রাখো
বাকি থেকেই যাবে,
আজকের কাজকে কালকে বললে
পরকালই হবে বাকিটুকু পড়ুন





