লেখালিখি খেলা
তুমি লেখ?
হুঁ...লিখি তো।
কি লেখ?
এইতো, যা ইচ্ছে করে সেটাই।
শব্দমালার খেলা।
লিখতে ভাল লাগে?
না লাগলে লিখি?
লিখলে মনে হয় জানালা খুলে দিলাম।
জানো, আমারও না খুব ইচ্ছে করে।
কি? লিখতে?
হুম...কিন্তু, কিন্তু শব্দগুলো বাঁধতে পারি না যে।
ছন্দ পাইনা, সুর ও স্বর হারাই।
এভাবে কি লেখা হয়, বল?
খুব হয়।
তোমার মনের আকাশই তোমার খাতা।
তাতে যা ইচ্ছে আঁকিবুকি করো... বাকিটুকু পড়ুন







