অতৃপ্ত
আমার জীবনের একটাই আপসোস
তোমার মুখে ভালোবাসা ডাক শোনা হয় নি
তোমার কাজল কালো চোখের
টানা টানা মায়া না হতে পারার হতাশা
আমাকে এখনো পোড়ায়।
আমার জীবনের একটাই দুঃখ
তোমার ঠোঁটের উষ্ণতার ভাগ জোটেনি
তোমার মাঝে হারিয়ে যেতে না পারার কষ্ট
এখনো বয়ে চলি।
আমার জীবনের একটাই না পাওয়া
তুমি, সেটা হচ্ছো তুমি
তোমাকে না পাওয়ার ব্যাথা
বয়ে চলছি অনন্তকাল। বাকিটুকু পড়ুন










