somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালোবাসা কী অন্ধকারের বন্দী?

লিখেছেন কবীর, ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮



আজ প্রায় কলমের কালি শেষ,কি আর লিখব তোমায় নিয়ে নতুন কাব্যে
আমাদের এই লাল,নীল,ধূসর প্রেম কাহিনীতে?
আামদের এ গল্প আছে অজস্র কল্পনার রঙে রাঙিয়ে,
থাক পড়ে এ ভালবাসা কোন বিতর্কিত কাব্যে
এ পৃথিবীতে,নয়তো কোন ভিন্ন গ্রহে।


আজ নৈঃশব্দের মাঝে দাঁড়িয়ে তুমি কি কোন শব্দ শুনতে পাও...
ভালবাসা কী অন্ধকারের বন্দী না আলোতে আলোকিত?
তুমি... বাকিটুকু পড়ুন

১৭৪ টি মন্তব্য      ১২৯৬ বার পঠিত     ১৫ like!

কোথাও কেউ নেই!

লিখেছেন মেহরাব হাসান খান, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩১

তুই জীবনে নামের প্রেমে পড়েছিস?ধুর নামের প্রেমে পড়া যায় নাকি!কিন্তু আমি পড়েছিলাম,খুব ভালোভাবেই পড়েছিলাম।তখন ২০০৩ সালের শেষের দিকে হবে,আমাদের স্কুলে একটা মেয়ে এসেছিল,কেউ একজন ডাকছিল "পিয়া,পিয়া"।আমি ফিরে তাকিয়ে দেখলাম, মেয়েটা বেশ সুন্দরী! এখন যদি বলি আমি সেদিনই তার প্রেমে পড়েছিলাম, তবে তুই বলবি আমি ইচরে পাকা!আমি সেদিনই তার প্রেমে পড়েছিলাম!

মেঘ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     ২ like!

নারীদের ২০টি বদ (!) অভ্যাস :p

লিখেছেন লিচপেথ, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

নারী যখন বোন

●ভাইকে মা-বাবার বকার হাত থেকে রক্ষা করতে নিজের ঘাড়ে দোষ নেওয়া।
●ভাই বকা দিলেও বেহায়ার মত ভাইয়ের রুম,টেবিলের বই খাতা,আলনার কাপড় চোপড় প্রতিদিন গুছিয়ে রাখা।
●ভাইয়ের কাপড় চোপড় ধুয়ে দেওয়া।
●কাঁচা ঘুম থেকে উঠে গভীর রাতে বাইরে আড্ডা দিয়ে আসা ভাইকে দরজা খুলে দেওয়া।
●ভাইয়ের জন্য কোমরে ওড়না পেছিয়ে বাবার সাথে ঝগড়া... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     ৪ like!

মুভি লিস্ট (দেখার ক্রমানুযায়ী)

লিখেছেন মারুফ হায়দার নিপু, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

দেখার ক্রমানুযায়ী মুভি লিস্ট:

1 Dons Plum (2001)
2 No Tears For The Dead (2014)
3 Tomorrowland (2015)
4 Ajami (2009) Israeli Arab Drama
5 The Congress (2013)
6 Revolutionary Road (2008)
7 Escape from Planet Earth (2013) animation
8 Burnt (2015)
9 Sisters (2015)
10 Ride Along (2014)
11 The Army of Shadows (1969) (french)
12 The Big Short (2015)
13 Homicidal... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬০৯ বার পঠিত     ০ like!

রোহিঙ্গা ইস্যু

লিখেছেন ফারুক আহাম্মেদ, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বন্ধু এবং শত্রু চিনতে ভুল করেই চলছে বাংলাদেশ। এই ভুলের চিত্র কেউ প্রকাশ না করে বরং ভুলকেই শুদ্ধ বলে চালিয়ে যাচ্ছে কিছু চাটুকার।সব মিলিয়ে ব্যর্থতা এখন দিনের আলোর মত পরিস্কার। সরকারেরর যা করা উচিৎ ছিল তা করতে পারেনি। উল্টা প্রকাশ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     ০ like!

এলিজিঃ আমাদের বাবারা; যাঁরা চলে গেছেন

লিখেছেন শ. ম. দীদার, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১


তারা সকলে খেয়াল করলেন যে; সে রাতে, আকাশে- একটা নতুন তারা উদিত হয়েছে। তখন তারা, তাদের বাবাকে বিদায় জানিয়ে আসছিলেন। এই তারাটা, তারা ইতিপূর্বে কোনদিন দেখেছেন বলে- মনে করতে পারলেন না। এবং তারা আরো খেয়াল করলেন যে, তারাটা তাদেরকে অনুসরণ করছেন আর মিটমিট করে হাসছেন। সে রাতে উদিত নতুন তারাটার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭৯ বার পঠিত     ২ like!

আপনি কি ভারতীয় ? তাহলে বাংলাদেশ সহ ভারতের এই প্রতিবেশী দেশগুলিতে কীভাবে যেতে পারবেন জেনে নিন ।

লিখেছেন গেছো দাদা, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

পাকিস্তান::


প্রতিবেশী দেশ পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মের বেশ কড়াকড়ি রয়েছে।
কখনও কখনও পাকিস্তানের ভিসা পেতে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়।

চিন::


এ দেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিয়মের বেশ কড়াকড়ি রয়েছে।
সড়কপথে চিনে প্রবেশের অন্যতম পথটি হল সিকিমের নাথু লা।

ভুটান::


ভুটানে প্রবেশের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪২২ বার পঠিত     ১ like!

প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়ের ১৫৩তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬


সাহিত্য ক্ষেত্রে “রূপসী বাংলার” কবি জীবনান্দ দাশের পরেই প্রধান কবি কামিনী রায়। তিনি একাধারে ছিলেন একজন কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা; তদুপরি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক। তৎকালে মেয়েদের শিক্ষা বিরল ঘটনা ছিল। সেই সময়ে কামিনী রায় নারীবাদে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। লিখেছিলেন সব অসঙ্গতির বিরুদ্ধে ও নারী জাগরণের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     ২ like!

'ফেসবুকই তো নীল তিমি! এই নীল তোমার অাত্মা খেয়ে ফেলে'

লিখেছেন রাজু নূরুল, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

গত বছর ম্যানিলায় গেছিলাম একটা ওয়ার্কশপে! ওয়ার্কশপের ফ্যসিলিটেটর জিজ্ঞেস করলো, ‘কার প্রিয় খেলা কোনটা এবং কেন’? আমি বললাম, ‘বৃষ্টির দিনের ফুটবল’!

সে আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকাইয়া থাকলো, তার মানে বৃষ্টির দিনের ফুটবল জিনিসটার মানে কী?

আমি তারে মোটামুটি ভাঙ্গা ইংরেজিতে রসকষ মিশাইয়া যেটা বললাম, তার অর্থ হলো, ‘বর্ষাকাল আসলে আমাদের দেশের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩১৮ বার পঠিত     ১ like!

গল্প: আয়না (প্রথম খন্ড)

লিখেছেন ফয়সাল রকি, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩



এক
কোনোরকম টলতে টলতে মাজেদ মিয়া সিঁড়ি বেয়ে আট তলার ছাদে উঠলো। তারপর কয়েকবার চেষ্টার পর সঠিক চাবিটা বাছাই করে চিলেকোঠার দরজার তালাটা খুললো। বাতি জ্বালিয়ে সোজা চলে গেলো বাথরুমের দিকে। বাথরুমে ঢুকেই হরহর করে বমি করলো এক পেট। নিমিষেই বেসিনটা ভরে গেলো দুর্গন্ধময় রঙ্গিন পঁচা বস্তুতে। চোখ তুলে আয়নায়... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৮৭১ বার পঠিত     ৩ like!

অর্থনীতিতে এ বছরের নোবেল -বিহেভিয়ারাল ইকোনমিক্স --মানব সন্তানরা কি যুক্তি বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেয় ??

লিখেছেন বাবুরাম সাপুড়ে১, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২


অর্থনীতিতে এবছরের নোবেল পেয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড থালের (Richard Thaler ) ।
এনার গবেষণার বিষয় অর্থনীতির একটা শাখা Behavioral Economics .

বিহেভিয়ারাল ইকোনমিক্সএর বাংলা কি হবে? ব্যবহারিক অর্থনীতি না ব্যবহারগত -অর্থনীতি ? বাংলাতে খটোমটো লাগছে , চেয়ার ,টেবিল কে যেমন আমরা বাংলায় চেয়ার ,টেবিলই বলি... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৬১৭ বার পঠিত     ২ like!

একটি আদর্শ নির্বাচনী ইশতেহার-প্রেক্ষিত বাংলাদেশ

লিখেছেন ময়না বঙ্গাল, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১

বাংলাদেশ বিবেক
নির্বাচনী ইশতেহার
নির্বাচন কমিশন সংস্কার :
যোগ্য, স্বধীনচেতা ও নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে রিক্রুট করার জন্য তথা নিযোগে বিশুদ্ধতা আনয়নের লক্ষ্যে নিম্নলিখিত আইন প্রনয়ণ করা হবে ।
১.১ : প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগে স্বচ্ছতা দান এবং আস্থার সংকটের অবসানের জন্য সার্চ কমিটি গঠনের বিধান সন্নিবেশিত হবে । সার্চ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ১ like!

আপনি কি স্থূলত্ত্বের সমস্যাই ভুগছেন??

লিখেছেন শামস্ মুকিত, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

আপনি কি স্থূলত্ত্বের সমস্যাই ভুগছেন??
মেদ ভূড়ি নিয়ে কি আপনার কপালে চিন্তার ভাজ পড়ে যাচ্ছে?
আর নয় চিন্তা।।
বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা করে আপনার জন্য এক মহৌষধের সন্ধান পেয়েছেন।
এক সময় ধারণা করা হত শুধুমাত্র অতিরিক্ত খাওয়া দাওয়া করা স্থুলত্ত্বের কারণ। এর অর্থ হচ্ছে আপনি যে মোটা তার পুরো দোষটা আপনারই।
কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আরো গবেষণা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     ০ like!

শুভ প্রবাস জীবন

লিখেছেন রফিকুজজামান লিটন, ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

মেডিকেল, আইডি – ভিসা রিনিউ এসব করতে যেয়ে বুঝলাম আমার প্রবাস জীবনের তিন বছর হতে যাচ্ছে। নিয়ম অনুযায়ী তিন বছর পর পর করতে হয়। ঘড়ির কাটা কত দ্রুত দৌড়ায়, ক্যালেন্ডারের পাতাও দ্রুত উল্টায় ! মনে হচ্ছে এইতো সেদিন দুই বার ফ্লাইট মিস করে তৃতীয় বারে ফ্লাইট ধরলাম সময় এক অদ্ভুত... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১০৯০ বার পঠিত     ২ like!

কবিতা, "অসুস্থ গণতন্ত্র"

লিখেছেন এম আর তালুকদার, ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯



"অসুস্থ গণতন্ত্র"
____ এম, আর, তালুকদার

একোন দেশে করছি বাস!
কথা বললে গলায় ফাঁস,
এম.পি, মন্ত্রীরা ভগবান
দেশের মালিক নাকি জনগণ!

প্রজাতন্ত্রের চাকর সাজে প্রভু
জনগণ সেবা পায়না কভু,
চাকরের দাবি লাল গালিচা
অফিস বাসায় ফুল বাগিচা।

ভোট লুটে এম.পি হও
জনতার কথা ভুলে যাও,
চাকর হয়েও সাহেব ওরা
জনতার দুর্ভোগ বাড়ায় তারা।

টাকার বিনিময় দিচ্ছে নিয়োগ
অভিযোগের নেইকো সুযোগ,
মেধাবীরা হচ্ছে বিয়োগ
কথা বললেই শাস্তি... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৬১৮ বার পঠিত     ২ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য