ব্লগার 'মামুন৬৫৩' এখন ব্লগার 'মামুন রশিদ' । 'সামু' কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা । এই সুযোগে আমিও একটু কনফেস করে নেই । ২০০৮ থেকেই ফেবুতে ঘুরাঘুরি । তখন পুরানো দিনের বন্ধুদের ফেবুতে পেয়ে সে কি উল্লাস ! ফেবুটাকে ততদিনে ইউনি'র চৌরঙ্গী চত্বর বানিয়ে ফেলেছি, বন্ধু-বান্ধবীদের সাথে সারাক্ষন হৈচৈ-আড্ডা-ফাজলামো । ফেবু ক্রমে এই মজার আড্ডা থেকে রাজনৈতিক ক্যাচালে রুপ নেয়, আর রাজনীতিবিমূখ আমি বিচিত্র বিষয়ে ফিচার নোট লিখতে থাকি । কিন্তু সে সব নোট আর তেমন কেউ পড়েনা । এরই এক পর্যায়ে সামুর লিংক পেয়ে ব্লগার বনে যাই । আর আমার সবটুকু ভালবাসা এক সময়ের প্রচন্ড প্রিয় ফেবু থেকে সামুতে দিক বদল করে ।
আসলে নতুন একটা প্লাটফর্মকে বুঝতেও সময় লাগে । প্রথম দিকে প্রচুর কপি/পেস্ট পোস্ট আর রিপোস্ট দিতাম । ছাগুদের গালিগালাজও করেছি প্রচুর । কিন্তু আমাদের গৌরবময় প্রিয় মাতৃভাষার অপব্যবহার নিয়ে ইদানিং দ্বিধা কাজ করছে । স্বাধীনতার স্বপক্ষে আমার চেতনা অটুট থাকবে, কিন্তু ভাষার পরিশীলিতাও ঠিক রাখতে চাই । আর এক বছর পূর্তিতে শপথ থাকলো আরো পরিশীলিত ব্লগিং করার । সুস্থ-সুন্দর ব্লগিং আর গালিবাজি-দলবাজি-ট্যাগবাজি-মাল্টিবাজি মুক্ত আনন্দময় সামহোয়্যারইন ব্লগের সাথে থাকতে চাই আজীবন ।
অনেক গুরুগম্ভীর কথা হলো, এবার কোবতে পড়ুন । সামুতে এক বছর পূর্তিতে এই বিদঘুটে কোবতেটা লেখার অপচেষ্টা করেছি
আজি হতে এক বৎসর আগে
কে তুমি প্রেমিক ??
ফেবু হতে এসে সামু ব্লগে
খুলিয়াছিলে নিক !!
ফেবুতে তখন শুধুই হাহাকার
তুমি তুমি করে যায় বেলা,
তোমার খোঁজে ক্লান্ত দিনমান
তোমাতে ভাসাই ভেলা ।।
"তুমি নাই ফেবুটা তাই
শুধুই লাগে নীল ।
আড্ডা বন্ধু সংসার জব
সব খানে গড়মিল ।।
তুমি নাই তাই বুকটা আমার
বড়ই লাগে ফাঁকা ।
শার্টের বোতাম খুলে দেখো
শুধু তোমার ছবি আঁকা ।।"
আজ সামুতে তোমায় পেলাম
যাকে খুঁজি দিবানিশি,
কাব্য-গল্প-রম্য-হম্য-ছবি-দিনলিপি
সব মিলিয়ে সামুকে ভালবাসি ।।
নিজকীয়া হতে পরকীয়ায়
বেশি সুখ বেশি ডোপামিন
সামু আমার পরকীয়া প্রেম
************** ।
(শেষ লাইনটা ইচ্ছেমত মিলিয়ে নিবেন
এইবার গত বছরে আমার ব্লগিংয়ের কিছু স্ন্যাপশট দিয়ে দেই ।
সামুতে আমার প্রথম পোস্ট : ৯ ই মে, ২০১২ ।
কবিগুরুর ১৫১ তম জন্মবার্ষিকী : রবিরাগের এক করুন রস ।
আমার প্রিয় পোস্ট :
চারিদিকে আগ্নেয় বিদ্বেষ, ঝাপসা হয়ে যাচ্ছে আমার দেশ ।
আমার প্রিয় সিরিজ : বাংলা সিনেমার সোনালী ইতিহাস ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । শেষ পর্ব ।
আমার রম্য: আগডুম বাগডুম
চিঠি লিখেছে সে আমায় ভাংগা ভাংগা হাতে
বিষ্ময়ে আর জাগেনা প্রান, মাঝে মাঝে 'তব্দা' খাই
খালিছ ভাইয়ের আত্মত্যাগ (সড়ি বস্ত্রত্যাগ)
দোহাই তোদের, একটুকু চুপ কর । ভালবাসিবারে দে আমারে অবসর ।
বাংলা সাহিত্যের চিরায়ত 'লুল' নায়কেরা : 'কুবের মাঝি' পর্ব ।
বাংলা সাহিত্যের চিরায়ত লুল নায়কেরা : শ্রীকান্ত-দেবদাস পর্ব ।
ভবিষ্যতে যা লিখতে চাই: গল্প, জীবন থেকে নেয়া গল্প । আর গল্প লেখার হাতে খড়ি আমার সামুতে ।
দি হেলো ইফেক্ট
সব কিছু ভেংগে পড়ে স্নানঘাটের সিঁড়িতে
কে হায়, হৃদয় খুঁড়ে বেদনা জাগায় :-< :-&
সামুতে আমার ছয়মাস পূর্তিতে লেখা সংকলন পোস্ট:
সামহ্যোয়ারইন ব্লগে ছয়মাস : আমার মানস ভ্রমন ।
সামহোয়্যারইন ব্লগের প্রতি ভালবাসার মুল কারন এখানকার ব্লগাররা । গত এক বছর ব্লগিংয়ের সকল আনন্দ সকল ভালোলাগা তাই আমি উৎসর্গ করতে চাই আমার সকল প্রিয় ব্লগারের উদ্দেশ্যে । আমি কৃতজ্ঞ সেই সব ব্লগারের প্রতি, নিকের আড়ালে থাকা সেই সব সজ্জন মানুষগুলোর প্রতি যারা কষ্ট করে আমার ছাইপাশ লেখাগুলো পড়েন, মন্তব্য/ভালোলাগা জানিয়ে উৎসাহিত আর ভালোবাসায় সিন্চিত করেন । আর সাথে অবশ্যই 'জানা'পু, যার জন্য এই চমৎকার প্লাটফর্মে পদচারনা ।
***********************************
ছবি: আমার প্রথম প্রোপিক ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৩ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


