somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরাহ্ন – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বইয়ের নাম : অপরাহ্ন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :

রাতের বেলা হঠাৎ করেই মনির উদ্দিনের ঘুম ভেঙ্গে যায়। সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে অন্ধকারে। সেই সময় তাকে সাপে কাটে। সাপে কাটার পরই সে তার পায়ে দড়ি দিয়ে দুটি বাধ দেয়। ভোরের আজানের সময় সে তার ১৭ বছের শরিফাকে জানায় সাপে কাটার কথা। শরিফা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে ছুটে যায় মনিরের বন্ধু জলিলকে খবর দিতে। খবর পেয়েই জলিল রওনা হয়ে যায় ধূপখালির দিকে ওঝা আনতে।

জলিল নিবারণ ওঝাকে নিয়ে ফিরে আসে গ্রামে। শুরু হয় মনিরের বিষ নামানোর চেষ্টা। ঝারফুক আর নানান অচার চলে, কিন্তু রোগীর কোন উন্নতি দেখা যায় না।

মনিরের গ্রামের নাম বানিয়াবাড়ি। এটি ময়মনসিংহের দিকে একটি হাওর এলাকা। বছরে একটি ফসল হয়, তারপরেই আসে বর্ষা। তখন তারা আনন্দে দিন কাটায়। কিন্তু যদি কোন বছর ভাল ফসল না হয়, খরা হয়, বা আগাম বর্ষায় ফসল নষ্ট হয় তখনই সেখানে দেখা দেয় অভাব অনটন। মনির যখন ছোট তখন পরাপর দুবছর তেমনি ফসল নষ্ট হয়ে যায়। পিতৃমাতৃহীন মনির তখন থাকতো তার মামীর সাথে। অভাব অনটনে তার মামার মাথা খারাপ হয়ে মারা যায়। তারপর অভাবের তারনায় তার মামী বিপথে পা বাড়াতে বাধ্য হয়। গ্রামের মাতব্বররা মামীকে গ্রাম থেকে তারিয়ে দেয়। মামী বাধ্য হয়ে মনিরকে একা রেখে গ্রাম ছেড়ে চলে যায়।

মনিরকে সে রেখে যায় বজলু সরকারের বাড়িতে। মনির সেখানে কাজ করে আর টাকা জমায়। কিছু টাকা জমলে পরে সে বজলু সরকারকে বলে একটা জায়গা কিনতে চায়। বজলু সাহেব তাকে একটি যায়গা দিয়ে দেন। সেখানে সে বাড়ি করে, পরে সেই বাড়ি টিন দিয়ে করে। ইট দিয়ে উঠান বানায়। এসব দেখে এক দিন বজলু সাহেব মনিরকে বিয়ে করিয়ে দেন পাশের গ্রামের এক মেয়ের সাথে। দরিদ্র পরিবারর ৫ সন্তানের মধ্যে মনিরের বৌ সবার বড়।

মনিরকে যখন সাপে কাটলো সেটা ধান কাটার সময়। সেদিনই ধান কাটা শুরু হয়েছে। কিন্তু ভাগ্য খারাপ কারণ আকাশে বিশাল মেঘের আনাগোনা শুরু হয়েছে। যে কোন সময় ঢল নামবে। গ্রামের সমস্ত পুরুষ মানুষ চলে গেছে ধান কাটতে। মনির আর জলিল বজলু সরকারের ক্ষেতে ধান কাটে। জলিলকে ডেকে বজলু সরকার বলেন ধানকাটা বাদ দিয়ে গরুর গাড়ি জোগাড় করে মনিরকে নিয়ে গঞ্জে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সন্ধ্যার পরে জলিল আর গ্রামের ইমাম সাহেব মনিরকে গরুর গাড়িতে করে গঞ্জের দিকে রওনা হয়।

----- সমাপ্ত -----


=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ

ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়

তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×