প্রথম আলো সূত্র থেকে জানা গিয়েছে, আরব আমিরাতে ইরানের হামলায় একজন বাংলাদেশী মারা গিয়েছেন। সালেহ আহমেদ কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন? মনে হয় না। সালেহ আহমেদ কি মুসলমানদের শত্রু কোন দেশে গিয়ে কাজ করছিলেন? তাও নয়! কারণ, ইরান আরব আমিরাতকে শত্রু দেশ ঘোষণা করে নাই ঐ হামলার আগ পর্যন্ত। এমনকি, বাংলাদেশ ইরানের বিরুদ্ধে কোন যুদ্ধ ঘোষণা করে নাই।
যত দূর জানা যায়, সালেহ আহমেদ নামক সিলেট জেলার এই মানুষটা জীবিকার তাগিদে মাতৃভূমি ছেড়ে আরব দেশে গিয়েছিলেন। একজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাকে এভাবে হত্যা করে ইরান ভালো কাজ করলো কি?
একজন মানুষকে 'হত্যা' করাটাও পাপ। তাই, আমি আশা করবো, বাংলাদেশ সরকার 'সালেহ' আহমেদকে 'শহীদ' হিসেবে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করবেন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৬ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






