
২০২৪ সালের ৪ আগস্ট অগ্নিগর্ভ ছিল সারা দেশ। কর্মসূচি ঠেকাতে ফেসিস্ট খুনি হাসিনার নেতৃত্বাধীন সরকার তথা পুলিশ, আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসীরা ছাত্র ও জনতার ওপর নৃশংস হামলা চালায়। এতে শতাধিক বিক্ষোভকারী নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর বর্বর লাঠিচার্জ, গুলি বর্ষণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার সরকারের অমানবিক চরিত্র উন্মোচন করেছিল। তাদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ডাক হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ টু ঢাকা’।
সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে লাঠিসোঁটা, পিস্তল, শটগান, বন্দুকসহ আগ্নেয়াস্ত্র ছিল, তার হায়েনার মতো সেদিন ঝাপিয়ে পড়েছিল ছাত্র-জনতা আন্দোলনকারীদের ওপর; হত্যা করেছিল শতশত মানুষ। যা ওরা এখনো স্বীকার করে না!
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




