কিছু অনুভূতি
১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
" কিছু অনুভূতি "
অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম,তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন ভালো হয়ে যেত।আজ সপ্তাহ খানেক নিজেও লেখার চেষ্টা করছি পারছিনা।লেখা লেখিটা অনেক দিন বন্ধ হয়ে আছে তাই ভাবলাম শুরু তো করি।
কিন্তু বসেও কেন জানি পারলাম না। না একটা কবিতার লাইন আসছে, না আসছে কোনো গল্পের প্লট। এমন কেন হচ্ছে বুঝতে পারছিনা।আমি কি আর কখনো লিখতে পারবনা?একজন লেখক লিখতে না পারলে কতটা কষ্ট সেটা অন্য কেউ না বুঝলেও লেখক রা ঠিকই বুঝতে পারবেন। ভয়ে ভয়ে আছি। গতকাল আমার প্রকাশক আনন্দ প্রকাশনা থেকে এবারের বইমেলায় আসা আমার " বসন্ত বিকেল " নামে একটা গল্প উপন্যাস আর "কানামাছি " প্রকাশনা থেকে বাচ্চাদের জন্য " পরীর রাজ্যে বামন ভুত" নামক কিছু বই আমি অসুস্থ বলে পার্সেল করেছে। উনাকে ধন্যবাদ। মনটা তাই আজ খুব ভালো। ব্লগের সবাইকে খুব মিস করছি, সবার সুন্দর সুন্দর কমেন্ট গুলো বারবার পড়তে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন সবাই।
আমি যেন আবার সবার জন্য ভালো ভালো লেখা পোস্ট করতে পারি। ভালো থাকবেন সবাই।
-----------
জিনাত নাজিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১

(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।
(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।
(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫
আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন
সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ
উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪

অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার...
...বাকিটুকু পড়ুন