সিলিকন ভালোবাসা!
একটা ভালোবাসা খুঁজছি,
জৈবিক তাড়নায় নয়,
ওটা পশুদেরও হিংস্র করে!
ভালোবাসা খুঁজছি:
যে আমার অতৃপ্ত মনের কথা গুলা
খুব ধৈর্য নিয়ে শুনবে,
আমি কাঁদলে,যে হাসবে না,
অকারণ অভিমানে রাগবে না,
ভুল কোন অভিযোগে আমার হাত ছাড়বে না।
আমি যা,তাতেই সে তৃপ্ত হবে,
অভিলাষের দৌঁড়ে যে ছুটবে না,
কেউ তার কানে আর মনে বিষ ঢালবে না!
আমায় ভালোবেসে,যে কভু জ্বলবে না!!








