ঠিকানা দেব না.....
ঠিকানা? কখনোই দেব না
পিছনে তাকাবো না যাব যখন -
তোমার করুণ চোখের চাহনি
পাংশুবর্ণ মুখ বা অব্যক্ত কথা
মনে করে দাঁড়াবো না এক বিন্দু,
হারানোর সুখ টুটে এই ভয়ে!
চলে যাব অজানায় একাকী
দৃষ্টির সীমা ছেড়ে বহু দূরে-
চলে যাব নিষ্ঠুরতার চিহ্ন এঁকে
চুর্ণ করে বুকের সব ক’টি হাড়।
যদি পথ চেয়ে থাক আঁধারে
অসীম বিশ্বাসে দীপ জ্বালো
বিধ্বস্ত হৃদয়... বাকিটুকু পড়ুন








