মধ্যরাতের কাব্য: ৫০
এই যে এই বিছানা-বালিশ, আয়না-চিরুনি, মাঠ-সমতল;
কাঠপুতুলের হৃদয় জুড়ে নিঃস্পন্দ হাহাকার,
নকল সোনায় লাগা ঘোর ভেঙে দেখি
শূন্য চারদিক!
আকাশে ভেসে বেড়ায় মাছারাঙার দল,
সেখানে কোনো জল নেই, যদিও
সাগরের ভেতরে থাকে আকাশ৷
বিভ্রান্ত মাছরাঙা জলে ফিরে দেখে
আকাশের নীল এক বিভ্রম—
সাগরজল বর্ণহীন যে, যেমনটি আকাশ৷
এই যে এই হাঁটা-পথ, বৃক্ষ-ছায়া, ছাদ-নির্মল;
বইয়ের ভাজে শুকনো ফুলের অস্ফুট আর্তনাদ,
শিমুলের লালফুল-বিভ্রান্তি কেটে... বাকিটুকু পড়ুন







