somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

আমি মালাউন বলছি !

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫


" মালাউন " শব্দটি গত কয়েক দিন যাবৎ বিভিন্ন সোস্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিশেষ ভাবে আলোচিত ও সমালোচিত হচ্ছে । অবশ্য দীর্ঘ দিন ধরেই আমাদের সমাজ তথা আমাদের দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে সংখ্যা গুরুদের কেউ কেউ মালাউন বলে সন্বোধন করে আসছে ।সম্ভবত ১৯৫০ সালের সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৫৫ বার পঠিত     ০ like!

বিন্দু থেকে বৃত্ত (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

লাল-নীল ক্যানভাসে
সূর্যটা শূন্য থেকে বিন্দু হয়ে
গড়িয়ে পড়ে বেরঙা নদীর জলে,
বাসা ফিরতি পাখিরা
কালো রঙে পালক ডুবিয়ে ক্যানভাসে ঢেলে দেয়
এক পোঁচ অন্ধকার -
প্রদীপের বাইরে থাকা
আঁধারের চাদর জড়িয়ে
কখন চুপিচুপি সন্ধ্যা এসে হাজির
এই বাংলার তুলসীতলায়,
লাল-ডুরে শাড়ির
আঁচলের আড়ালে
মুখ লুকানো শাঁখের
হঠাৎ চিৎকারের পরেই
ঘুটঘুটে-অপার্থিব এক নির্জনতা,
বুকের 'লাব-ডুব'... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     ০ like!

শুভ জন্মদিন

লিখেছেন রাজীব নুর, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২১



অন্ধকার কেটে সূর্য হাসে, সারা বিশ্ব আলোয় ভাসে
পাখি করে কিচির-মিচির, কথা বলে না
নদীর বুকে চলে তরী- কলকলিয়
ইচ্ছে করে ডিঙ্গি নৌকায় পাড়ি দেই কীর্তনখোলা
খুশিতে মন তা ধিন ধিন- আজ আপনার জন্মদিন

অতীতের দুঃখ ক্লান্তি সব ভুলে-
আনন্দময় হয়ে উঠুক আপনার জন্মদিন।
ফুল আর শিশুরা গুলো হাসছে, পাখিরা গাইছে
সবাই গাইবে আপনার জয়গান, রাখবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     ০ like!

রংধনু

লিখেছেন সৌরভ খাঁন, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

ছেলেটি আজকের সূর্য দেখে ভেবেছিল যেহেতু নীল আকাশ সুতরাং মেঘ কেটে গেছে। কিন্তু পরে বুঝতে পারল আসলে এ মেঘ কাটার নয়, মেঘলা আকাশকেই সাথে নিয়ে দিন কাটাতে হবে। তাই তো কিছু আবেগ, কিছু মায়া, কিছু দিবাস্বপ্ন যেগুলো মরিচীকা ছাড়া কিছুই না সেগুলোকে ছেলেটি আজ আড়ি দিল। চরম বাস্তবতা আর আত্মবিশ্বাসকেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

আমার আকাশটা বিষাদের নীল, তোমার চোখ ফেরানোর মুহূর্তে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

ভালোলাগা কি জানিনা-
শুধু জানি, তুমি থাকলেই ঘন আঁধারে সূর্যের সাতটি রঙের সরগম আমার বুকে বাজতে থাকে।
মনখারাপের রঙ দেখি নি কোনদিন-
শুধু দেখেছি, তোমার চোখ ফেরানোর মুহূর্তে
আমার আকাশটা বিষাদের নীলে ফ্যাকাশে।
কামনা কি ভেবেও দেখিনি-
শুধু দেখেছি, তোমার ঘন আলিঙ্গনে
নিশ্বাসের খর বাতাসে পৃথিবী যেন ফুটন্ত অগ্নিবলয়।
বিরহের জ্বালা বুঝতে চেয়েও বুঝিনি কখনো-
শুধু এক খাঁ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     ০ like!

শূন্য জীবন শূন্য ভবে

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬

ফিরে আর আসবো না
ছায়া মেখে বসবো না
ঢেউয়ের দোলে দুলবে না
জীবন তরী ভাসবে না।
আসন পাতা হৃদয়খানি
সলাজ চোখের হাতছানি
উছলে ওঠা ছিনিমিনি
শেষ হল সব বিকিকিনি।
মেঘলা-আকাশ মনের মাঝে
একলা আমি আধেকলীনে
মেখলা তোমার শরীর জুড়ে
মন উতলা আবেশ মেখে।
আসা-যাওয়ার পথের মাঝে
তোমার ছায়া দোদুল দোলে
বিদায়-বেলার দুঃখ ভুলে
বিরহ-ব্যথা বক্ষে বাজে।
চলে যাওয়ার পথের ধারে
সবকিছু ঐ রইলো পড়ে
আদর-সোহাগ-আবেশ মরে
শূন্য জীবন শূন্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     ০ like!

মার্কিনদ্যাশে যা খুশি হউক তাতে আমার কি???

লিখেছেন কবীর মামুন, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

মিডিয়াগুলার দাপাদাপি দেইখা মনে হইতাছে যে ভোট যুক্তরাষ্ট্রে না বাংলাদেশে হইতাছে। কি জিতবো তাই নিয়া মাতামাতি। অদ্ভূত! আরে যেই জিতুক তাতে বাংলাদেশের কোন লাভ নাই। মার্কিনীদের বিশ্বনীতি অপরিবর্তনীয়ই থাকে। নেতা বদলায় কিন্তু পলিসি বদলায় না। অনেকের মনে করতাছে যে হিলারী ড. ইউনুসের বন্ধু তাই সে ক্ষমতায় আইলে আওয়ামী লীগের অসুবিধা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     ১ like!

সত্যিকার ইতিহাস: নভেম্বর-১৯৭৫

লিখেছেন রেদওয়ান কাদের, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩



এছাড়া প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক সিরাজুল হোসেন খান তার একটি বইতে লিখেছেন, ‘... পয়লা নভেম্বর একটি মন্ত্রিসভায় খন্দকার মোশতাক আহমেদ সভাপতিত্ব করেন। কিন্তু ঐ মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত কোথাও প্রকাশ পায়নি। পরে জানা যায়, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পরিকল্পনা ছিল যে, তারা খন্দকার মোশতাক আহমদকে দিয়ে একটা ঘোষণা জারি করবেন, যার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৭৪ বার পঠিত     ২ like!

কুয়াশার মিছিলে.।.।.।.।

লিখেছেন স্বর যন্ত্র, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১

কুয়াশার মিছিলে ভাললাগার স্নিগ্ধতাগুলো আবদ্ধ হয়ে আছে।এ এক অদ্ভুত প্রকৃতি,দিগন্ত যেখানে উন্মুক্ত,শিশিরকনাগুলোও স্বচ্ছ তারপরও ঘোলাটে বাতাসে চারিদিক উন্মাতাল।সকালগুলো এত সুন্দর কেন যে হয়।বাতাসের ঘূর্নাবর্তে বালুকনার শব্দ প্রভাতের নিস্তব্ধতা ভাঙ্গতে পারেনি।একটি ডাহুক অশুভ ডাক ডেকেই চলেছে সেই মধ্যরাত থেকে।সামনে ছুটে চলেছে সরু মেঠো পথ,অথচ হাজারো মানুষের পদচিহ্ন এখানেই জমে রয়েছে। দু’পাশে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

উড়ো চিঠি -দশ

লিখেছেন নুদরাত নিসা, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৫

"খুব হাসি পাচ্ছে, তাইনা? এমনি কি আর বলি," বাপ কা বেটি!!" দাড়াও না...বিয়েটা শুধু হয়ে যাক, তারপর শ্বশুর সাহেবকে একচোট দেখে নিবো। মেয়ের সাথে দেখা করতে তো সেই আমার দরজাতেই আসতে হবে। তখন দরজা খুলতে গিয়ে আমিও ভ্রুকুটি করবো। শোধ নিবো শোধ, ভ্রুকুটির শোধ! হা হা হা......ভদ্রলোকের অসহায় চেহারাটা ইমাজিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     ০ like!

উল্লাস এর আবির্ভাব

লিখেছেন মোঃ জাবেদ ভুঁইয়া, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

শীতকাল আসি আসি করছে। যদিও শহুরে মানুষ এখনও তেমনভাবে শীতের ধাপটটা টের পাননি কিন্তু গ্রামে যারা আছেন তাদের ইতোমধ্যেই শীত বাবাজি তার আগমন এর একটা বার্তা বইয়ে দিয়েছে ঠাণ্ডা হাওয়া বইয়ে। “উল্লাস” যদিও চির বসন্তের দেশ তথাপি এখানেও শীতের বুড়ি ঘুরে যায় মাঝে মাঝে। আর তাইতো উল্লাসের যারা বন্ধু তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ০ like!

কান্টের সমালোচনামূলক দর্শন

লিখেছেন আমি দুরের পাখি, ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭





কান্টের ক্রিটিকাল ফিলোসফি-র বাংলা অনুবাদ বড় অদ্ভুত | সেটা কখনো হয় পর্যালোচনামূলক দর্শন , কখনো হয় সবিচার দর্শন | কিন্তু পর্যালোচনা বা বিচার কোনটাই কান্ট করেননি | উনি যেটা করেছেন সেটা হলো সমালোচনা | ইংরাজিতে ক্রিটিকাল কথাটার মানেই হলো সমালোচনামূলক | তা যদি না হয় তাহলে ক্রিটিক শব্দের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭০ বার পঠিত     ০ like!

মালাউন

লিখেছেন জাহিদ ইসলাম বিদ্যোৎসাহী্, ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩


'মালাউন' শব্দের অর্থ লানতপ্রাপ্ত, অভিশাপ প্রাপ্ত বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত । আল্লাহ তায়ালা'র লানতপ্রাপ্ত হলেন ইবলিশ। এ শব্দটি কোনো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, শুধু ইবলিশের ক্ষেত্রেই এ শব্দ উপযুক্ত।

সূরা আর-রহমানে আল্লাহ তায়ালা তাঁর নেয়ামত ও রহমতের কথা উল্লেখ করেছেন। মূলত আল্লাহর রহমত বর্ণনা করে শেষ করা যাবে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ১ like!

চুয়াং জু’র স্বপ্ন, আমাদের বাস্তবতা আর ব্রহ্মাণ্ডের চোর–পলান্তি খেলা

লিখেছেন শরীফ আজাদ, ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭



আমি ঘুমাইলেই স্বপ্ন দেখি। দিনে হোক রাইতে হোক যখনই ঘুমাই, যতক্ষণ ঘুমাই ততক্ষণই স্বপ্ন দেখি। এবং আমার বেশীরভাগ স্বপ্ন মনেও থাকে। শেষ কবে আমি স্বপ্ন বিহীন ঘুম ঘুমাইছি আমার মনে নাই। আমি এত এত স্বপ্ন দেখি যে টিভি সিরিজের মত আমার স্বপ্নেরও সিরিজ থাকে। একেক দিন ঘুমাইলে একেকটা এপিসোড... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     ১ like!

স্মৃতিফলক

লিখেছেন মোহাম্মদ বাসার, ০৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩


অতঃপর সুনসান নিরবতায়
থেমে যায় বাঈজীর নাচ,
পানশালায় জ্বলে ওঠে প্রথাসিদ্ধ আলো;
বাইরে শিশির ও কুয়াশায়
ভারী হয়ে আসে রাতের আকাশ।

একজন মানুষ হেঁটে যায়
রাস্তার মাঝামাঝি পথ ধরে,
একটি দ্রুতগামী বাহনের চালক
খিস্তি আওড়াতে আওড়াতে পাশ দিয়ে চলে যায়।
তারপরের প্রত্যুষে তুমুল সূর্যের নীচে
কিছু সমবেত মানুষ ফুল হাতে দাঁড়িয়ে থাকে,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য