দূরত্বের মরিচিকায়
"হয়নি যদিও বলা
হয়েছে তবু বহুবার,
তোমার আমার
দূরত্বের মরিচিকায়
গিয়েছে হারায় ।
গিয়েছে ক্ষয়ে
অনুভূতির সব উপহার
আবার বারবার
না জানা সব বেদনার স্তুপে
রেখেছি মেপে
অনেক দরে কেনা
মূল্যহীন ভালোবাসা ।
সব আবেগী প্রেম
সময়ের ফ্রেম
নিয়েছে এঁটে
আজো তাই ফিরি
হেঁটে হেঁটে ,
চেনা পথে
মুছে যাওয়া সৈকতে ।
হাতে হাত রেখে হয়নি
পাশাপাশি চলা
হয়নি যদিও বলা
হয়েছে... বাকিটুকু পড়ুন





