একটি রাত ও কবির জন্ম (২)

সারাটাদিন মায়ারাজ্য দাপিয়ে বেড়িয়েছো
অনুভবগুলো ছড়িয়ে ছিলো রাস্তার মোড়ে মোড়ে,
গলির দুধারে,
ফুটপাথের পাশের ঝুঁপড়ি আর বহুতলের ভিতর,
উলঙ্গ শিশুদের সহাস্য মুখে,
ছড়িয়ে ছিলো ফুলের মতো।
মালা গাঁথবে বলে ঝুলিতে ভরলে কবি?
ভুল ভাবলে
এ যে কাঁটার মুকুট।
যন্ত্রনার সাথে সাথে রক্তচাপ বাড়ে,
হৃদপিন্ডের ধুকপুকানি বেড়ে যায়
যদি মনে করো এ যুদ্ধক্ষেত্র, তবে তাই।
অনুভবগুলো বুকে নিয়ে তুমি... বাকিটুকু পড়ুন










