আত্মঘাতী সম্পর্ক...
মৃত্যুগুলোয় যতটা ছিলো আত্মঘাত
তার চাইতেও বেশি অশ্রদ্ধা
অবশ্যই নিজের প্রতি
ঘরে আজও আলো আসে
তবে পাশের বাসা থেকে
বাথরুমের ভেন্টিলেটর ভেদ করে
যখন আলো শিয়রে দাঁড়ায়
ভাবি, কতোটা ভালোবাসা পেয়েছিলো
.
পেরেক ঠুকে কাঠের কফিনে
বাবা জল মুছলো
সাদা রুমাল ভেজা চকচকে চোখ
লাল থেকে আরও লাল
.
এরপরেও ধর্ম ছাড়েনা
ঈশ্বর মানেনা বৃদ্ধরা
দেশভেঙে যায়
আর স্বপ্ন?
...
মরে তো গেছে অনেক আগেই.... বাকিটুকু পড়ুন





