- মিছে ভয়

বিচি খেলে গাছ হয়
টুম্পামনি ভাবে
তরমুজের ফালিটা
দেখেশুনেই খাবে।
কাঠালের বিচি বড়
আমির আটি তাও
পেয়ারা খাবে যদি
বিচি বেঁছে দাও।
বিচি তবু গলে গেল
খেতে গিয়ে আতা
গাছ যদি বেড়ে ওঠে
ঠিক নেই মাথা।
একেএকে দিন গেল
বীজ ফোড়েনা আর
মিছে ভয় কর যদি
কি দাম তার। বাকিটুকু পড়ুন









