somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রশ্ন

লিখেছেন ৎঁৎঁৎঁ, ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৫:১০


হতে পারে এমন রাতে সব রাস্তায় বের হল সব মিছিল
বুকের মধ্যে লাল-নীল মশাল জ্বেলে ঝাঁকবেঁধে দলবেঁধে
মানুষজন্মের আজন্ম ত্রাস-চিহ্ন কপালে এঁকে বের হল
একপৃথিবী মানুষ— সব রাস্তায়। ত্রস্ত কুচকওয়াজে
ব্যারাক চিরে বের হল হাতিয়ারবিহীন হরিণের পাল,
ক্রাচ হাতে কর্নেল রাখাল। মাথা উঁচু করে দাঁড়ালো ক্ষেতশ্রমিক
আর বললো হুঁশিয়ার—এবার সকাল হবে সমতার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ১ like!

আপনি কি নিয়মিত মেডিক্যাল চেকআপ করান ?

লিখেছেন স্বপ্নবাজ সৌরভ, ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:৪৩



আপনি হয়তো সুস্থ আছেন। শারীরিক কোন অসুস্থতা নেই আপনার। পেশাগত ক্ষেত্রে প্রচন্ড মানসিক চাপ আপনি উপেক্ষা করে হয়তো ভালোই আছেন। সব মিলিয়ে সুস্থবোধ করছেন।

সুস্থ থাকা আর সুস্থবোধ করা দুটোকেই এক অর্থ মনে করা যায় । কিন্তু চিকিৎসকরা এর মধ্যেও একটি পার্থক্য খুঁজে... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৩৩৭ বার পঠিত     ৯ like!

কোটা আন্দোলন দেখে যা মনে হলো।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:০৯


কোটা বাতিলে বিশাল এক শোভাযাত্রা দেখলাম। হাজার হাজার প্রতিবাদী তরুণ শ্লোগানে শ্লোগানে এগিয়ে যাচ্ছে নীলক্ষেত হতে টিএসসি। আমি হলফ করে বলতে পারি চাকুরীতে সমান সুযোগ তৈরির লক্ষ্যে রাজপথে নামা এই তরুণদেরই শেষপর্যন্ত আর চাকুরী হবে না। বিষয়টা এমন নয় যে রাষ্ট্র এদের চাকুরী দেবে না। বিষয়... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৮০ বার পঠিত     ১ like!

দ্য লিজেন্ডারি সনিক্স

লিখেছেন রাজন আল মাসুদ, ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৭

আমরা যারা আইডিয়ালের (মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ) পুরান পাপী, সনিক্স তাদের কাছে একটা ভালবাসার নাম, আবেগের নাম, অনেক স্মৃতি জড়ান একটা জায়গা। সনিক্স নিয়ে নানান মিথ প্রচলিত আছে আমাদের জুনিয়র ব্যাচগুলোর মধ্যে যারা বড় হতে হতে সনিক্স বন্ধ হয়ে গিয়েছিল। সনিক্স এরিয়ার শেষ দখলদার হিসাবে সনিক্সের উপাখ্যান আমাদের পরবর্তী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     ১ like!

ভ্রমরপ্রিয়া গামারি ফুল

লিখেছেন মরুভূমির জলদস্যু, ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:৪০


২০১৬ সালের মার্চ মাসের সকালে কাধে ছোট একটি ব্যাগ ঝুলিয়ে বেড়িয়েছি বাড়ি থেকে। গাজীপুর টাকশাল-শিমুলতলী পথ ধরে রেল লাইনে উঠে পায়ে হেঁটে চলে যাবো রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের পরেই হাতের ডানে এটি পত্রহীন নেড়া মাঝারি সাইজের বৃক্ষ নজরে পরলো। নেড়া বলে নজরে পরলো তা কিন্তু নয়,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৯৮ বার পঠিত     ৩ like!

ফিরতি ট্রেনের হুইসেল

লিখেছেন শাওন আহমাদ, ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ২:৩৩




শরতের ভোরে শিউলি ঝরার মতো শেষ হয়ে যায় ছুটির দিনগুলো। দুই ঈদ ছাড়া আমাদের বিশেষ কোনো দীর্ঘ ছুটি নেই। এই ছুটিগুলোর অপেক্ষায় সারা বছর মুখিয়ে থাকি। কত যে জল্পনা-কল্পনা থাকে ছুটির দিনগুলোকে ঘিরে! এই ঈদের ছুটিতেও এর কমতি ছিল না। কিন্তু ছুটিদের কী যে এত তাড়া, ভাবনার পূর্ণতা পাওয়ার আগেই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     ৩ like!

ভারত একটা দেশের নাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৩



আমারদের পরম বন্ধু ভারত। আমরা তাদের কোলে শান্তিতে বসবাস করি। তবে কারো কোলে থাকলে কি যেন মারা খাওয়া লাগে। আমাদেরকে অনেক সময় সেইটা মারা খাওয়া লাগে। ভাষাগত সমস্যার কারণে বিষয়টা আর পরিস্কার করে বললাম না।

মাঝে মাঝে তারা আমাদের লোকদেরকে গুলি করে চিরশান্তির ব্যবস্থা করে। তাদের অস্ত্র পরীক্ষার... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৯৬ বার পঠিত     ৭ like!

ছোটগল্প “মুনিরার স্বপ্নপূরণ”

লিখেছেন নয়া পাঠক, ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:৩৭





মুনিরা একটি ছোট্ট গ্রামে থাকে, তার বয়স মাত্র দশ বছর। গ্রামটির নাম বেলাই। চারিদিকে সবুজ মাঠ, খোলা আকাশ আর নদীর পাশে বসে থাকা গ্রামের মানুষদের মুখে সব সময়ই হাসি। কিন্তু এই গ্রামের মেয়ে মুনিরার জীবন ছিল একটু অন্যরকম। তার বাবার নাম মোহাম্মদ আলী এবং মায়ের নাম ফাতিমা বেগম। তারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     ৪ like!

এক ঝাঁক পরামর্শ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:১২


পরামর্শ, এখন বৃষ্টি বাদল নেয় না;
সবার মনে এখন চৈত্র পুড়া খরা-
প্রশান্তি সহ্য হয় না- কারণ ছোট
হবো বলে পরামর্শ এখন সমুদ্র!
জল খেলার বায়না,কোথায় খুঁজি
মুখ দেখার আয়না,সেও বলে পচা
বাতাসের গায়ে- এসি কি যে বেদনা
একটু বুঝতে সময় বাজায় সজনা-
তবু গলা ভরে থাক এক ঝাঁক পরামর্শ
অথবা তীক্ষ্ণ মরিচের ঝাল বসনা।

১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই’২৪
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     ০ like!

পুরুষকথন

লিখেছেন সোহানী, ০৩ রা জুলাই, ২০২৪ সকাল ৮:৩৬



আমি বরাবরেই মেয়েদের এবিউজ নিয়ে লিখি। কিন্তু বাস্তবতা হলো মেয়েদের পাশাপাশি অনেক পুরুষও বিভিন্নভাবে নির্যাতনের স্বীকার হয়। মেয়েদের নির্যাতন নিয়ে যত সহজে কথা বলা যায় ছেলেদের বেলায় তত সহজে বলা যায় না। কারন সবাই ধরেই নেয় এবিউজ আর মেয়ে সমার্থক শব্দ। ছেলেরা এবিউজ হতেই পারে না, যদি হয় তাহলে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৪৯৪ বার পঠিত     ৮ like!

প্রধানমন্ত্রীর ভারত সফর:

লিখেছেন মোহাম্মদ আলী আকন্দ, ০৩ রা জুলাই, ২০২৪ ভোর ৫:২৬


১. সফরের কোন কার্যকরী প্রভাব নাই:
প্রধানমন্ত্রীর ভারত সফরকে অনেকেই একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখলেও বাস্তবে এটি দীর্ঘমেয়াদী কোন ফলাফল বয়ে আনতে সক্ষম হবে না। এ ধরনের সফরগুলো মূলত আনুষ্ঠানিকতা এবং সৌজন্যতায় মধ্যে সীমাবদ্ধ থাকে। এই ধরণের সফর কোন কার্যকরী পরিবর্তন আনতে ব্যর্থ হয়।

২. তিস্তা চুক্তির... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     ০ like!

অধিক তায়াম্মুম করুন

লিখেছেন ডাঃ আকন্দ, ০৩ রা জুলাই, ২০২৪ ভোর ৫:১৪

পৃথিবী আজ তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে । পৃথিবীকে বাঁচাতে একটি বিশ্বশান্তি ফর্মুলা দরকার । আমি বর্তমান বিশ্বশান্তির জন্য নতুন একটি ফর্মুলা তৈরি করেছি , যা আমার ফেইসবুক লেখাগুলি থেকে পেয়ে যাবেন । একমাত্র আমিই পবিত্র কোরান থেকে বর্তমান পৃথিবীর জন্য নতুন একটি শান্তি ফর্মুলা তৈরি করেছি । সব মানুষের জন্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ০ like!

বিস্ময়বঙ্গ

লিখেছেন মিশু মিলন, ০৩ রা জুলাই, ২০২৪ ভোর ৪:৪০

এত শতাব্দী পর আজও তোমার বুকে তাগদ ফিরে আসে, মগজে জ্ব’লে ওঠে আগুন
নাঙ্গা তলোয়ার হাতে জিহাদের নেশায় রক্ত টগবগিয়ে ওঠে-
স্বপ্নের ভেতর বখতিয়ারের ঘোড়ার খুরের শব্দ শুনে!

বখতিয়ারের ঘোড়ার খুরের শব্দ শুনতে পাও
তোমার পূর্ব-পুরুষের কম্পিত বক্ষের স্পন্দন, হাহাকার আর
পূর্ব-প্রজন্মের নারীর আর্তচিৎকার শুনতে পাও না?

বখতিয়ারের বিজয় নিশান দেখতে পাও
দেখতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ১ like!

অখণ্ড বাংলা: ক্ষতিগ্রস্ত স্বপ্ন, অপূর্ণ ইচ্ছা, এবং কী কী হতে পারত?

লিখেছেন মি. বিকেল, ০৩ রা জুলাই, ২০২৪ রাত ৩:০৩



(এই প্রবন্ধতে আমি আমার ব্যক্তিগত মতামত এবং চিন্তাধারা প্রকাশ করেছি। এখানে উল্লেখিত তথ্য ও বিশ্লেষণগুলি ঐতিহাসিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপিত হয়েছে এবং এগুলি সম্পূর্ণরূপে সঠিক বা নির্ভুল হতে পারে না। প্রবন্ধের উদ্দেশ্য শুধুমাত্র পাঠকদের চিন্তার খোরাক যোগানো এবং আলোচনা উৎসাহিত করা। এখানে উল্লেখিত কোনো তথ্য বা মতামতকে চূড়ান্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৭০ বার পঠিত     ০ like!

গল্পের গরু গাছে উডে

লিখেছেন লিখন২০১৬, ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:৩৬



শরৎচন্দের মহেষ গল্পডার লাহান আমার এই গল্পের গরুর মাস্টরের নামডাও গফুর। তয় গ্রামবাংলার কতা তাই লোকেজনে তারে গফুইরা বইলা ডাহে। গফুইরার গরুডা খাওন পায় না। গরু খাওন পাইবে কইথন? গফুইরার নিজেরই খাওন যোগাড় কইত্তে নানান ধান্ধাবাজী করন লাগে। দিন দুইফরে লিকলিকা গরুডারে দিয়া হাল বয় আর রাইতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৮৩ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য