আশ্রয়হীন

বাংলাদেশের মানচিত্র কপালে আঁকা আসছে নতুন শিশু
আগমনে তার চারদিকে বাজছে সানাইয়ের করুণ সুর;
সেই সুরে মা একটু একটু করে ডুবে যাচ্ছে
হতাশার নিবিড় অন্ধকারে।
তবুও নতুন চাঁদের মত এক ফালি আশা ভেসে ওঠে
তার চোখের কোনায়।
তার সামান্য যাকিছু ছিল সব নিয়েছে বিধাতা
খুশি হয়ে দিয়েছে তাকে সমস্ত পৃথিবীকে;
যেখানেই ঘুমাবার জায়গা মেলে সেটাই... বাকিটুকু পড়ুন


