কবিতা
ভোর ফোটে ঠোঁটে ঠোঁটে
দ্বীপ সরকার
অধর ছুঁয়ে পুরুষালি হাত
ভোর খোঁজে বালিশে বালিশে-
আরক্তিম ঠোঁটে নেচে ওঠে সেই ভোর,
জলজ হাওয়ায় পারদ চুয়ে যে দিন দিন
বড় হয়ে উঠলো -সেই ভোর ফোটে
বালিশে বালিশে, ঠোঁটে ঠোঁটে ;
কারে বিশ্বাস করা যায়?
এও ভালো,
বেচারি শিশির লাজুক ঢের,
কেঁপে ওঠে শিশিরের শব্দে ধান ক্ষেত
আর মৃতপ্রায় নদী ভিজে ওঠে... বাকিটুকু পড়ুন


