নুয়ে আসা প্রেম

একটা আকাশ
এক' ই চাঁদের আলো
অভিন্ন শহর-
অন্তর্জাল আয়নায় ভেসে উঠা তুমি
তবুও ছুঁয়ে দেয়ার ফুসরত নেই।
ঘুলঘুলি বেয়ে নেমে আসা নরম রোদ
থেকে শুরু-
একফালি চাদেঁর ছায়া
নিশ্চুপ হতে চাওয়া প্রহর
অথবা আয়েশি বৈরাগ্য!
সব আমিতে' ই তুমিতুমি নম্রতা
তুমিতুমি নুয়ে আসা প্রেম।
লেখা ও... বাকিটুকু পড়ুন













