প্রকৃতির পাঠশালায়
মানুষের কৌশলগত আচরণ নিয়ে কতো কথা হয়। বাড়ী ফিরে দেখি মাকড়শা মহাশয়ও কিছু কম যান না। আলোর পাশেই ফাঁদ পেতেছেন, ধরাও পড়ছে বিস্তর। চর্ব্য, চোষ্য, লেহ্য, পেয়, বিশাল সম্ভার, ইতোমধ্যে পেটফুল ঢোল। কে না জানে, আলোতে কীট-পতংগ আকৃষ্ট হয়?!
#প্রকৃতিরপাঠশালায়











