somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

*শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ* (সুত্রঃ প্রথম আলো - ২৬ মে'২১) - সম্পর্কের নতুন সমীকরণ‌: বন্ধুর দুঃসময়ে...

লিখেছেন সৈয়দ মো: তাহমী, ২৮ শে মে, ২০২১ রাত ১১:৪৭

ইতিহাসে এই প্রথম বাংলাদেশ মুদ্রা বিনিময় চুক্তির আওতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার ঋণ শ্রীলঙ্কাকে দিতে সম্মত হয়েছে যেখানে দেশটি বিগত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন ক্রেডিট রেটিং (CCC+ - নিচের দিক থেকে ৪র্থ) নিয়ে কঠিন সময় পার করছে! চুক্তি অনুযায়ী এ টাকা মাত্র ৩ মাসের জন্য দেয়া... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

জন্মদিন

লিখেছেন বৃষ্টি'র জল, ২৮ শে মে, ২০২১ রাত ১১:১৯

মনে আছে, তখন ভূত মাত্র নতুন চাকরিতে ঢুকেছে সমকাল ছেড়ে। কাজের খুব চাপ। এত চাপ যে কাজের জন্য অফিসেই থেকে যেতে হত প্রায় রাতে। এটা আমি প্রথম প্রথম পছন্দ করতাম না কিন্তু পরে যখন তার কাজ সম্পর্কে বুঝলাম, জানলাম তখন তার কাজকে আমিও রেস্পেক্ট করতাম তাই পরে পরে মেনে নিয়েছিলাম।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ২ like!

করোনার প্রভাবঃ স্থবির সামু !! (রম্য কাব্য)

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২৮ শে মে, ২০২১ রাত ১১:০৮


করোনার প্রভাবঃ স্থবির সামু !!
নূর মোহাম্মদ নূরু

কয়েকদিন দেখছি সামুর মন্ নাই কাজ কামে
সকাল বেলা পোস্ট দিলে তা সন্ধ্যায় নিচে নামে।
সুদিনের পোস্ট গুলো সব তড়িৎ পরের পাতায়
এখন কেন ধীর গতি তার রক্ত ওঠে মাথায়।

করোনা কি ছোবল দিলো নাস্তানাবুদ সামু!
ভয় নাই তার আমরা পাশে আছি শত মামু।
সবা্ই মিলে যত্ন নিলে সামু... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ২ like!

প্রতারক

লিখেছেন কবীর হুমায়ূন, ২৮ শে মে, ২০২১ রাত ১০:৩৭

এই দুনিয়ার প্রতারক দল! তোরা হলি সেই জাতি,
যুগে যুগে এসে করেছিস তোরা নবী-রাসুলের ক্ষতি।
তোরা এসেছিস ইয়াহুদা থেকে, নবী ইয়াকুব পুত্র,
ধর্মকে ছেড়ে হয়ে গেলি তোরা দাজ্জালেরই সূত্র।
দাজ্জাল তোদের আগামীর নবী, আছে তাতে বড় মিল,
পৃথিবীর সব সন্ত্রাস-মূলে আজকের ইসরাইল।
একচোখা সেই দাজ্জাল এসে ধ্বংসিবে পৃথিবীকে,
এই সত্যকে কথায় ও কাজে প্রকাশিস দিকে দিকে।
যাকারিয়া সত্তর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ০ like!

গুগুলই যত নষ্টের মূল

লিখেছেন মা.হাসান, ২৮ শে মে, ২০২১ রাত ৯:৩১







গুগুল আসিবার পর দেশে বিভিন্ন সামাজিক অবক্ষয় ও নৈরাজ্য দেখা যাইতেছে। গুগুলের আবির্ভাবের পূর্বে কোন সমস্যার সমাধানের জন্য যুবসমাজ দেশের জ্ঞানীগুণী শমসের সম্প্রদায়ের পানে চাহিয়া থাকিতো। এখন দিন কিঞ্চিত পাল্টাইয়া গিয়াছে। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। গুগুল আসিবার পর ডেকোরাম ভঙ্গ করিয়া এইসব **ছাল ব্লগারেরা সমস্যা... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৭৫১ বার পঠিত     ৮ like!

হলদে পাখি

লিখেছেন কবীর মামুন, ২৮ শে মে, ২০২১ রাত ৯:২৮

হলদে পাখিরা ছেড়ে যায় যদি
তোমার প্রাণের শহর
কোন এক অসময়,
ডিজেলের পোড়া গন্ধে তখন
শুকিয়ে যাওয়া মন আর
যেন মুগ্ধ হবার নয়।

রঙ আঁকা ঠোঁট ভাঙ্গা আয়নাতে
ভুল রাস্তায় আনমনে খুঁজে
আবছা হওয়া মুখ,
ভাবে, আনবো বয়ে বৃষ্টি হয়ে
চুরি যাওয়া হারানো দিনের
খুন হয়ে যাওয়া সুখ।

কোনদিন কোন জানলার পাশে
একা এক মনে দারুণ গহীনে
চোখ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     ২ like!

অসলো চুক্তি : ইসরাইল -ফিলিস্তিন সংকট নিরসনে ৭৩ বছরের মধ্যে একমাত্র কার্যকর উদ্যোগ

লিখেছেন সোনালী ঈগল২৭৪, ২৮ শে মে, ২০২১ রাত ৮:৫৭


ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে সংকট নিরসনের লক্ষ্যে বিগত৭৩ বছরে নেয়া সংলাপ উদ্যোগ ও চুক্তি গুলোর দিকে যদি দৃষ্টিপাত করা হয় , তাহলে নিঃসন্দেহে অসলো চুক্তি ছিল সর্বাপেক্ষা কার্যকরী উদ্যোগ। অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ। এর আওতায় ১৯৯৩ সালে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০৪৩ বার পঠিত     ১ like!

বাংলার উপকথাঃ রামসাগর

লিখেছেন অপু তানভীর, ২৮ শে মে, ২০২১ রাত ৮:৪২

ছবি উৎস- প্রথম আলো

পুকুর নিয়ে আমাদের দেশে ভুতের গল্পের কোন শেষ নেই । নানান পুকুরের প্রচলিত যে গল্প বা লেজেন্ড গুলো আছে তার ভেতরে হচ্ছে পুকুরে জ্বীন বাস করে, পুকুর থেকে নানা রকম থালা বাসন পাওয়া যায় কোন বিশেষ উপলক্ষে এবং সেগুলো আবার ফেরৎ দিয়ে যেতে হয় কাজ শেষ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৫০৫ বার পঠিত     ২ like!

আবহমান

লিখেছেন সন্ধ্যা প্রদীপ, ২৮ শে মে, ২০২১ রাত ৮:৩৬



খুব ছোটবেলায় আমাদের ঘর ছিল আধাপাকা। টিনের চাল আর ইঁটের গাথুনির দুইটি ঘর পাশাপাশি। বড় উঠানের চারিদিকে এমনিভাবে ছড়িয়েছিটিয়ে অন্যদের ঘর।শুধু দাদা-দাদি থাকত সেকেলে প্রকান্ড দালান ঘরে।

তখন গ্রামাঞ্চলে প্রচন্ড লোডশেডিং হতো।তখন সবাই উঠেনে বের হয়ে আসত।কেউ বারান্দায় আর কেউ ঝকঝকে উঠোনে পাটি বিছিয়ে বসত।আমরা ছোটরা ছুটাছুটি করে খেলতাম।বড়রা গল্পগুজব করত।কৃত্রিম... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ২ like!

ফুলের নাম : পপী

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৮ শে মে, ২০২১ রাত ৮:৩৩




Common Name : Red Poppy, Common poppy, Corn poppy, Corn Rose, Field poppy, Flanders poppy, Oriental Poppy.
Scientific Name : Papaver rhoeas





যতদূর জানি পপীকে মোটা দাগে ২টি ভাগে ভাগ করা যায়। একটি চাষ করা হয় পপী ফল থেকে কষ সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে হেরোইন তৈরি জন্য। সেটি হলো পপি বা আফিয়াম... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫২৭ বার পঠিত     ১ like!

রহস্যের পাখি

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে মে, ২০২১ রাত ৮:২৯

১
ঢলের নদীতে ভাঙো তুফানের ঢেউ
ঢেউয়ের তুফানে গাঁথো নদীর কুসুম।
রাতের নিগণ্ঠে বেঁধে দিকচক্রবাল
আঁধারের গর্ভে খোঁজো রাতের কুটুম।

তারপর আঁকি
স্বপ্ন নয়, বৃক্ষ নয়, রহস্যের পাখি।
সরল শরীরে ধরে আগুনের দ্রোহ
কী আশ্চর্য ফুটিয়েছ সম্ভেদ মোহ!

২
কদম্ব কন্দলীকন্যা কিংবা কিংশুকিনী
ভেবে দেখো উহাদের কতটুকু চিনি।
ধোঁয়াশার সবখানি খুলে দিয়ে বসু
প্রেম দাও হে প্রশস্য প্রেমপ্রাজ্ঞ প্রসূ।

১০ সেপ্টেম্বর ২০০৮
বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     ৩ like!

প্রেম এবং সময়

লিখেছেন মাসউদুর রহমান রাজন, ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১


(গল্পটি মূলত হাজার বছরের পুরোনো একটা উপকথা। ঈশপের গল্পের মতো। আমি স্রেফ অনুবাদ করেছি মাত্র।)

অনেক অনেক আগে, ১টি দ্বীপ ছিল যেখানে সব অনুভূতিগুলো একসাথে বাস করত। সুখ, দুঃখ, জ্ঞান, এমন আরো অনেকের সাথে প্রেমও বাস করত সেখানে। একদিন দ্বীপে বসবাসরত সকল অনুভূতিকে ঘোষণা করে জানিয়ে দেয়া হলো যে, শীঘ্রই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     ২ like!

মালয়েশিয়াতে সংক্রমনের নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতি দিনই ।। কঠিন লকডাউনে যাবে পহেলা জুন থেকে।

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মালয়েশিয়ায় যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমন। নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রতি দিনই। তাই এবার আবারো গত বছরের মতো কঠিন লকডাউনে যাবে পহেলা জুন থেকে।

মালয়েশিয়াতে কভিড 19 এর সংক্রমণ খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। ভেঙে যাচ্ছে আগের... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৮০ বার পঠিত     ১ like!

আমার বয়স কি সমস্যা, নাকি অন্যদের ভাবনায় সমস্যা?

লিখেছেন চাঁদগাজী, ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:১৮



আমার চোখের সমস্যা ও বয়স নিয়ে যতসব হাউকাউ কথা শুনতে হচ্ছে; আমার বয়স আমার কাছে এখনো সমস্যা বলে মনে হচ্ছে না, সেটা নিয়ে একটা ছোট ঘটনা।

সুপার মার্কেটে বাজার করছি, পাস্তা-সস দরকার; দেখি পাস্তা-সস তাকের পুরো এলাকা দখল করে রেখেছে ১১/১২ বছরের একজন ইহুদী কিশোরী: উনি এমনভাবে দাঁড়ায়েছেন,... বাকিটুকু পড়ুন

৫০ টি মন্তব্য      ৬৪৯ বার পঠিত     ২ like!

কবি

লিখেছেন রোদ্র রশিদ, ২৮ শে মে, ২০২১ বিকাল ৫:০৮

আমার লেখা রবীন্দ্র সংগীতটা কাকে শোনানো যায় ভাবছি...!!! আমাদের স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় গানের ক্ষেত্রে শুধু রবীন্দ্র আর নজরুল সংগীতই গাওয়ার সুযোগ দেয়া হয়। স্বদীপ ভাঙ্গাচুরা গলায় রবীন্দ্র সংগীত গেয়ে প্রতি বছরই পুরস্কার নিয়ে যায়। আমার জীবনে আমি কোনদিন কোন ইভেন্টেই পুরস্কার পাই নাই। টুকটাক ভাওয়াইয়া গান গাইলেও, প্রতিপক্ষ যেহেতু দুর্বল,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     ৪ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য