somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শেখ হাসিনা সিন্ড্রমে আক্রান্ত যারা তারা কি আতঙ্কিত ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০১ লা নভেম্বর, ২০২৫ রাত ৩:৫৭



শেখ হাসিনার অনেক ভুলত্রুটি আছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। একজন শেখ হাসিনা পুরো জাতিকে আত্মনির্ভর করতে স্বপ্ন দেখিয়ে খ‍্যান্ত দেননি। তিনি করে দেখিয়েছেন ।কতটা আত্মবিশ্বাসী হোলে দৃঢ়তার সাথে যে কোনো সমস্যা মোকাবেলা করা যায়। শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন।
আজকের যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪ বার পঠিত     ০ like!

কবোষ্ণ কবুতর, তারপর?

লিখেছেন শরৎ চৌধুরী, ০১ লা নভেম্বর, ২০২৫ রাত ১:১৭



বোশেখবেলা গড়ায় বইশালায়
দেমাগের গন্ধে ভার ভার বাতাস
আর কোণে কবোষ্ণ কবুতর
তারপর?

দেহেতে আটকে থাকতে থাকতে
দেমাগপাতার খসখসানিতে
বিরক্ত হচ্ছি!

হরিণের পেছনে বন বিভাগের রাইফেল
কত দারোয়ান,
কুমিরমুখো ক্যামেরা দাঁত বের করে
ঝিলিক দিচ্ছে —
এই বোধহয় কামড়ে দেবে!

কবোষ্ণ কবুতর,
আপনাকে কেন বলতে পারছি না?

ঠিক বছর পনেরো আগে
চেড়াডাঙ্গীর মেলায়
ইয়াবড় হ্যাজাক বাতির নিচে
আমরাই ছিলাম খড়ের আসনে।
হিমালয়ের শৈত্যপ্রবাহ
আমাদের স্পর্শ করতে পারেনি।

ওম থেকে অঙ্গার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৬ বার পঠিত     ০ like!

El Fasher থেকে Port Sudan: গণহত্যা ও ভূরাজনীতির ছায়ায় সুদান

লিখেছেন রিয়াজ হান্নান, ৩১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৫


২০২৩ সালে সুদানের সরকার দুটো ভাগে দুর্বল হওয়ার পরই Sudanese Armed Forces (SAF) এবং Rapid Support Forces (RSF) দুই ভাগে বিভক্ত হয়। এই দুই বাহিনী যদিও দাবি করেছে তারা রাষ্ট্রকে রক্ষা করছে, বাস্তবে তাদের এই যুদ্ধ জাতিগত নিধন ও আধুনিক যুগের ন্যাক্কারজনক গণহত্যায় রূপ নিয়েছে।

২০০৩–২০০৫ সালের পুরো সময় দারফুরের... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৩৯৩ বার পঠিত     ১ like!

আজকের ডায়েরী- ১৬৬

লিখেছেন রাজীব নুর, ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৪২



গতকাল মিরপুর এসেছিলাম এক কাজে।
অল্প সময়েই কাজ শেষ, হাতে সময় আছে। তাই চলে গেলাম মিল্লাত ক্যাম্পে। মিরপুর এগারো'তে। এই ক্যাম্পে বিহারীরা থাকে। আজও তারা নিজেদের মধ্যে উর্দুতে কথা বলে। ক্যাম্প গুলোতে যারা থাকে তারা ভয়ানক দরিদ্র। ঘর গুলো জাস্ট মূরগী ঘরের মতো। একটা ছোট্র রুমে ৭/৮ জন থাকে।... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     ২ like!

কার হাসি কে হাসে......

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৯

কার হাসি কে হাসে.....

ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ আমলে সবচেয়ে বেশী প্রাণ দিয়েছে, ভয়াবহ গুম নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, বিএনপির লাখ লাখ নেতা-কর্মী-সমর্থক মিথ্যা মামলায় জেল খেটেছে। জামায়াতে ইসলামী দলেরও অনেক সদস্য মিথ্যা মামলায় কারা নির্যাতনের শিকার হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসাবে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসে সব চাইতে বেশী ক্ষমতা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     ১ like!

গ্রামীণ সমাজ ব্যবস্থা : হারানো আন্তরিকতার শুক্রবার

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৮



এক সময় বাংলাদেশের গ্রামীণ সমাজ ছিল এক অমলিন আন্তরিকতার চিত্রপট।
সেই সমাজের প্রতিটি দিন, প্রতিটি উৎসব, প্রতিটি শুক্রবার ছিল পরস্পরের সঙ্গে মিশে থাকার আনন্দময় বন্ধন। শুক্রবারের সকাল মানেই ছিল হাসি-খুশির পরিবেশ—পরিবারের সবাই ঘরে থাকে, আত্মীয়স্বজন বেড়াতে আসে, আর ঘরে ঘরে তৈরি হয় নানা মুখরোচক খাবারের আয়োজন। মায়ের হাতে পিঠা, বোনের হাতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

ছুটি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ৩১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬



সৈয়দ মুজতবা আলী সাহেবের রসগোল্লা গল্পের চরিত্র ঝান্ডুদা নানান দেশে কাজে কর্মে দৌড়াতেন। তিনি ইউরোপে কোনো কাজে যাচ্ছিলেন, যাত্রাপথে লন্ডনে তাঁর বন্ধুর মেয়ের জন্য রসগোল্লা দিয়ে যাবেন, ইতালির ভেনিস বন্দর থেকে গল্পের শুরু। আমিও প্রবাসে যাত্রাকালে আত্মীয় পরিজনের জন্য সামান্য কিছু নিয়ে যাই। মিষ্টি, সিজনাল টক ফল আর শুটকি।... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৩০৫ বার পঠিত     ১ like!

নাগরী ভাষার বই ও বাঁশের পিঠা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫২



আমার শ্বশুর মরহুম দিদারুল আলম চৌধুরীর মৃত্যুর পরে তাঁর এই বইটি আমাকে তাঁর স্মৃতিস্বরূপ দেওয়া হয়। যত দূর জানতে পারি, তিনি তাঁর বাবার নিকট থেকে এই বইটি পেয়েছিলেন। আমার শ্বশুর বাংলাদেশের হাতে গোনা কয়েকজন নাগরী ভাষার পুথিপাঠকদের মাঝে একজন ছিলেন। আমার কাছে সংরক্ষিত যে কয়েকটি প্রাচীন জিনিসপত্র রয়েছে, সেগুলোর মাঝে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১২ বার পঠিত     ১ like!

সংস্কার না গিলে, না উগরাতে পারছে বিএনপি — রাজনীতিতে এখন কৌশলগত নীরবতার খেলা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৫

বিএনপি উভয়সংকটে: মেনে নিলে পরাজয়, না মানলে সংস্কারবিরোধী তকমা



জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়নের সুপারিশে এখন যেন এক রাজনৈতিক ঘূর্ণাবর্তে পড়েছে বিএনপি। দলটি প্রকাশ্যে বেশ কিছু প্রস্তাবের সমালোচনা করলেও, সেগুলো সরাসরি প্রত্যাখ্যান করার মতো অবস্থানও নিতে পারছে না। কারণ, এই ‘না’ বলাটাই হতে পারে রাজনৈতিকভাবে আত্মঘাতী পদক্ষেপ—যা সরকারের হাতে তুলে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৫৬২ বার পঠিত     ০ like!

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:৫২


বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা একটি নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর সেই নামটি হলো প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। দেশজুড়ে এক নতুন আশা, এক নতুন স্বপ্নের প্রতিফলন এই মানুষটি। তাঁকে ঘিরে সাধারণ মানুষ যে প্রত্যাশা তৈরি করেছিল, তা অনেকটা সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ বা আধুনিক মালয়েশিয়ার স্থপতি ড. মাহাথির মোহাম্মদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ১ like!

ভারত-আমেরিকা প্রতিরক্ষা রক্ষা চুক্তি করেছে ১০ বছর মেয়াদী

লিখেছেন ...নিপুণ কথন..., ৩১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৪



ভারত আর আমেরিকা নিজেদের মাঝে ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করেছে। অর্থাৎ একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে।

বলেছিলাম না এতোদিন সব নাটক ছিলো? মোদি আসলে চীনের কাছে আরেকটু ঘেঁষে নিজেদের দাম বাড়ালেন। এটাই কূটনীতি, আবার এটাই রাজনীতি। কে ভেবেছিলো ভারতের সাথে এই সম্পর্কের মাঝে সামরিক তথা প্রতিরক্ষা চুক্তি করবে আমেরিকা?

এর... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     ১ like!

শাহ সাহেবের ডায়রি ।।হাসিনার বাসভবন হচ্ছে জুলাই যাদুঘর ।

লিখেছেন শাহ আজিজ, ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫৬










২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন; অর্থাৎ গণভবনকে জুলাই জাদুঘর ঘোষণা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ০ like!

জামাত শিবিরের যত চালাকি , ধাপ্পাবাজি !!

লিখেছেন এ আর ১৫, ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৬

যে কৌশলে ৮০ দশকে শিবির চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে জিতেছিল , ঠিক একই কৌশলে ২০২৫ সালে বিশ্ববিদ্যালয় গুলোতে তারা জিতল ।
কি করেছিল শিবির ১৯৮০ দশকে ? বিশ্ববিদ্যালয়ের হল সমূহের ডাইনিং মেস প্রতিমাসে ছাত্রলীগ ,জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল সংগঠনের নেতারা পরিচালিত করতো মাসের হিসাবে, একেক মাসে একেক দলের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     ০ like!

রাতের উজ্জ্বল আলো: হৃদযন্ত্রের অদৃশ্য শত্রু; নতুন গবেষণার আলোকে সতর্কতা

লিখেছেন নতুন নকিব, ৩১ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:০১

রাতের উজ্জ্বল আলো: হৃদযন্ত্রের অদৃশ্য শত্রু; নতুন গবেষণার আলোকে সতর্কতা

অন্তর্জাল থেকে সংগৃহিত ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

সন্ধ্যা নামার সাথে সাথে আমরা সবাই একটু শান্তি খুঁজি। কেউ বইয়ের পাতায় ডুবে যান, কেউ পরিবারের সাথে গল্প করেন, আর কেউ ফোনের স্ক্রিনে হারিয়ে যান সোশ্যাল মিডিয়ার জগতে। কিন্তু এই নিরীহ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     ১ like!

গল্পঃ অতলের অতিথি

লিখেছেন মোঃ আরিফুজ্জামান আরিফ, ৩১ শে অক্টোবর, ২০২৫ ভোর ৪:০৯


গত কিছুদিন যাবৎ আরাফের মনে হচ্ছে কিছু একটা তার সাথে ঠিক নেই। সেই কিছু একটা কি সেটা সে কোনভাবেই বুঝতে পারছেনা। তার নিজের কিছু কাজ বা অভ্যাস বা আচরণের মধ্যে এমনকিছু পরিবর্তন হঠাৎ সে নিজেই টের পাচ্ছে যেগুলো তার আগে ছিলোনা। যেমন সে কোনো কারণ ছাড়াই হঠাৎ রেগে রেগে যাচ্ছে।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য