সীমান্ত

তুমি হঠাৎ হঠাৎ আমাকে পাগল করে
ফিরে যাও নিজের আসনে,
নিজের চিরচেনা জগতে, যেন কিছুই হয়নি।
তোমার জন্য যা বিনোদন,
আমার জন্য তা রক্তক্ষরণ।
তোমার সীমান্তে আমার বসন্তের আহাজারি,
কাঁটাতারে জড়িয়ে যাচ্ছে আমার পেলব পালক -
সে কি তুমি বোঝ? বোঝ না?
বাকিটুকু পড়ুন








